ক্রাইম এক্সপ্রের্স
৬ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাজেট ব্যবসাবন্ধব, বড় চ্যালেঞ্জ রাজস্ব আদায়: বিপিজিএমইএ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেট সার্বিকভাবে ব্যবসাবান্ধব হয়েছে। তবে বাজেটে যে বড় অঙ্কের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, তা আদায় হওয়াটাই বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ)।

সোমবার (৬ জুলাই) নতুন অর্থবছরের বাজেট নিয়ে বিপিজিএমইএর কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন সংগঠনটির সভাপতি শামিম আহমেদ।

তিনি বলেন, বাজেটে ব্যবসায়ীদের অনেক দাবিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এটা ইতিবাচক। নতুন অর্থবছরের বাজেট পাসের আগে কিছু প্রস্তাব সংশোধন করা হয়ছে, কিছু প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে। সব মিলিয়ে বাজেটটি ব্যবসাবান্ধব, বিনিয়োগবান্ধব, কর্মসংস্থানমুখী ও শিল্পোন্নয়ন সহায়ক হয়েছে। তবে, বাজেটে যে বিশাল রাজস্ব লক্ষ্যমাত্রা সেটি আদায় করাই বড় চ্যালেঞ্জ হবে। গত বছরও লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। এবারও হবে কি না শঙ্কা আছে। ব্যবসায়ীদের কাছে এটাই এখন বড় আতঙ্ক। কারণ এই রাজস্ব আদায় করতে আমাদের ওপর চাপ আসতে পারে। এ ছাড়া করের টাকা কোথায় কীভাবে খরচ হচ্ছে, সে ব্যপারেও স্বচ্ছতা থাকা প্রয়োজন বলে মনে করেন তিনি।

বাজেট ও প্লাস্টিক খাত নিয়ে বিপিজিএমইএ সভাপতি বলেন, প্রস্তাবিত বাজেটে প্লাস্টিক খাতের গুরুত্বপূর্ণ কাঁচামাল পিইটি রেজিন ও পিভিসি আমদানিতে আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছিল। তবে, প্রধানমন্ত্রীর নির্দেশে এটি আগের মতো ৫ শতাংশ বহাল করা হয়েছে। এ সিদ্ধান্তে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরও বলেন, প্লাস্টিক শিল্পের মৌলিক কাঁচামাল আমদানিতে ইনভয়েস মূল্যের ভিত্তিতে শুল্কায়নের বিষয়ে শুল্ক স্টেশনসমূহে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং এর দ্রুত বাস্তবায়ন প্রত্যাশা করি। আমদানিকৃত পণ্যের কেমিক্যাল টেস্ট সংক্রান্ত প্রক্রিয়া সহজীকরণের ফলে ব্যবসা পরিচালনায় গতি বৃদ্ধি পাবে, যা শিল্পখাতের জন্য ইতিবাচক। রিসাইক্লিং পণ্যের ওপর বিদ্যমান ভ্যাট অব্যাহতি বহাল রাখা এবং রিসাইক্লিংয়ের জন্য ওয়েস্ট সরবরাহের ক্ষেত্রে উৎসে কর ৩ শতাংশ থেকে ১ শতাংশ নির্ধারণ পরিবেশবান্ধব শিল্পায়নে সহায়ক হবে।

শিল্প উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল ও প্যাকিং ম্যাটেরিয়াল সরবরাহের ক্ষেত্রে উৎসে করের যৌক্তিকীকরণ এবং রপ্তানি প্রণোদনা হতে উৎসে কর কর্তনের হার ১০ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ করার প্রস্তাব রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিরিরবন্দরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ভান্ডারিয়ার এতিমখানায় সরকারি বরাদ্দ নিয়ে প্রশ্ন, সুবিধাভোগীর সংখ্যা নিয়ে অসঙ্গতির অভিযোগ

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

ফিঙ্গারপ্রিন্টে কাজ হচ্ছে না, যাচাই হবে আইরিশ

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছেলেকে খাবার খাইয়ে বাড়ি ফেরা হলো না শহিদুলের

শূন্য হচ্ছে রাষ্ট্রপতির পদ এগিয়ে মির্জা ফখরুল

জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’?

রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

১০

আজাদ প্রোডাক্টসের মালিকের বিরুদ্ধে সাংবাদিককে মারধরের অভিযোগ

১১

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

১২

কেন মেসিকে বাদ দিয়ে রদ্রিকে দেওয়া হলো গোল্ডেন বল

১৩

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পরাজয়: হৃদরোগে দুই সমর্থকের মৃত্যু

১৪

সাংবাদিককে অসদাচরণ ও হেয় প্রতিপন্ন করার অভিযোগ বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসার মোঃ নাদিদ হোসাইনের বিরুদ্ধে

১৫

মিরপুরের হোটেল প্রজাপতিতে পুলিশের অভিযান

১৬

চিরিরবন্দরে ট্রাকের চাপায় এক সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

১৭

যাত্রাবাড়িতে কথিত অবৈধ হোটেল ঘিরে নারী বাণিজ্য ও মাদকের অভিযোগ

১৮

চাকরিজীবীদের জন্য এক মাসে দুই দফায় ছুটি নিয়ে সুখবর

১৯

১৮ জুলাই: অভ্যুত্থানের প্রথম বিজয় এসেছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ে

২০