ক্রাইম এক্সপ্রের্স
১৩ জুলাই ২০২৬, ৯:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জেলা প্রশাসকের অভিভাবকত্বে সরকারি শিশু পরিবারের এতিম কন্যার বিয়ে

অমিত হাওলাদার বিশেষ প্রতিনিধি; পিরোজপুরে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে সরকারি শিশু পরিবারে বেড়ে ওঠা এক এতিম কন্যার বিয়ে সম্পন্ন হয়েছে। জেলার ইতিহাসে জেলা প্রশাসনের আনুষ্ঠানিক ব্যবস্থাপনায় সরকারি শিশু পরিবারের কোনো এতিম কন্যার বিয়ে সম্পন্ন হওয়ার এটি প্রথম ঘটনা।

রোববার (১২ জুলাই) রাতে সরকারি শিশু পরিবার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কনের অভিভাবকের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক আবু সাঈদ ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন । তারা নববধূ সুহানি আক্তারকে আনুষ্ঠানিকভাবে বরের হাতে তুলে দিয়ে নবদম্পতির সুখী দাম্পত্য জীবনের শুভকামনা জানান।

২০১৫ সালে সরকারি শিশু পরিবারে আশ্রয় পাওয়া সুহানির সঙ্গে পিরোজপুর সদর উপজেলার জুসখোলা গ্রামের রাকিব শেখের এক লাখ এক টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. ইকবাল হোসেন, সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক শাবানা খানম, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমতসহ প্রশাসনের কর্মকর্তা, অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলেজছাত্রীকে ‘ব্যাড টাচ’, ডিবির পাঁচ দিনের প্রচেষ্টায় ধরা পড়ল যুবক

সোনারগাঁয়ের নতুন ওসি আব্দুল বারিক

নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল

হত্যা মামলার রায় ঘিরে নুসরাতের বাড়িতে পুলিশের নিরাপত্তা জোরদার

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সপরিবারে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ফেনীতে নুসরাত হত্যা: ডেথ রেফারেন্স ও আপিলের রায় সোমবার

সৈয়দপুরে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কারিনার বেবি বাম্পের গুঞ্জনে যা জানা গেল

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ওষুধের দোকানদার আটক

১০

রংপুরে চার খুন: সন্দেহের তীর পাড়ার ছেলেদের’ দিকে

১১

অপরাধ দমনে কঠোর গুলশান পুলিশ, স্পা সেন্টারে অভিযান

১২

গাজীপুরের চন্দ্রায় আবাসিক হোটেলের দৌরাত্ম, এখনো ব্যবস্থা নেয়নি আইন-শৃঙ্খলা বাহিনী 

১৩

এসএসসিতে ২ বার অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর কাণ্ড

১৪

মধুপুরের আনারস: টাঙ্গাইলের মাটি, মানুষের শ্রম ও ঐতিহ্যের গর্ব

১৫

কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

১৬

এসএসসি ও দাখিলে উত্তীর্ণদের রাফিন খন্দকার রাহাতের শুভেচ্ছা

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

১৮

কোন বোর্ডে পাসের হার কত

১৯

৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

২০