ক্রাইম এক্সপ্রের্স
৩ অগাস্ট ২০২৬, ৫:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাইগ্রেন পেইন! নিয়ন্ত্রণে রাখতে মেনে চলুন এই নিয়মগুলো

মাথাব্যথা খুবই সাধারণ একটি সমস্যা। তবে মাথাব্যথা হলেই যে তা মাইগ্রেন, এমন ধারণা ঠিক নয়। চিকিৎসকদের মতে, মাথাব্যথার ১৫০টিরও বেশি ধরন রয়েছে। এর মধ্যে মাইগ্রেন একটি বিশেষ ধরনের প্রাইমারি মাথাব্যথা, যা দৈনন্দিন জীবনকে দুর্বিষহ করে তুলতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, সঠিক জীবনযাপন, কিছু নিয়ম মেনে চলা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবনের মাধ্যমে মাইগ্রেন অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

  • মাইগ্রেন কী?

মাইগ্রেন হলো এক ধরনের প্রাইমারি মাথাব্যথা, যা অন্য কোনো রোগের কারণে হয় না। তাই এটি শনাক্ত করতে সাধারণত রক্ত পরীক্ষা বা বিশেষ কোনো পরীক্ষার প্রয়োজন হয় না। তবে মাথাব্যথা মানেই যে মাইগ্রেন, এমন ধারণা ভুল। বিভিন্ন শারীরিক সমস্যার কারণেও মাথাব্যথা হতে পারে।

  • কেন হয় মাইগ্রেন?

মাইগ্রেনের সুনির্দিষ্ট কারণ এখনো পুরোপুরি জানা যায়নি। তবে বিশেষজ্ঞদের মতে, মস্তিষ্কের স্নায়ু ও রক্তনালির কার্যক্রমে সাময়িক পরিবর্তনের কারণে এ সমস্যা দেখা দেয়। এছাড়া কিছু বিষয় মাইগ্রেনের ব্যথা বাড়িয়ে দিতে পারে। যেমন

  • অতিরিক্ত উজ্জ্বল আলো
  • মানসিক চাপ ও শারীরিক ক্লান্তি
  • হরমোনের পরিবর্তন
  • পর্যাপ্ত ঘুমের অভাব
  • দীর্ঘ সময় মোবাইল, কম্পিউটার বা টিভির স্ক্রিনে তাকিয়ে থাকা
  • অতিরিক্ত ভ্রমণ
  • চকলেট, পনির, কফিসহ কিছু খাবার ও পানীয়
  • নারীদের ঝুঁকি বেশি

গবেষণায় দেখা গেছে, পুরুষদের তুলনায় নারীদের মধ্যে মাইগ্রেনের প্রবণতা প্রায় তিন গুণ বেশি। বিশেষ করে মাসিক, গর্ভাবস্থা ও মেনোপজের সময় হরমোনের পরিবর্তনের কারণে অনেক নারীর মাইগ্রেনের ব্যথা বেড়ে যায়।

  • মাইগ্রেনের লক্ষণ

মাইগ্রেনের ব্যথা শুরু হওয়ার আগে বা চলাকালে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিতে পারে। যেমন—

  • মাথার এক পাশে তীব্র ব্যথা
  • আলো, শব্দ ও গন্ধে অস্বস্তি
  • বমিভাব বা বমি
  • চোখে ঝাপসা দেখা বা আলোর ঝলকানি
  • মাথা ঘোরা
  • মনোযোগে ঘাটতি
  • অতিরিক্ত ক্লান্তি
  • যেভাবে নিয়ন্ত্রণে রাখবেন

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবনের পাশাপাশি কিছু নিয়ম মেনে চললে মাইগ্রেনের আক্রমণ অনেকটাই কমানো সম্ভব।

  • ম্যাগনেশিয়ামসমৃদ্ধ খাবার খান

খাদ্যতালিকায় কলা, ওটস, বাদাম, বিভিন্ন বীজ ও ডার্ক চকলেট রাখতে পারেন। বমিভাব কমাতে আদাও উপকারী।

  • পর্যাপ্ত পানি পান করুন ও পর্যাপ্ত ঘুমান

প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন এবং অন্তত ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন। মাথাব্যথার সময় ঠান্ডা পানির জলপট্টিও সাময়িক আরাম দিতে পারে।

  • চা-কফি ও কোমল পানীয় কমান

অতিরিক্ত ক্যাফেইন ও কোমল পানীয় মাইগ্রেনের ব্যথা বাড়াতে পারে। তাই এগুলো পরিমিত পরিমাণে গ্রহণ করা উচিত।

  • স্ট্রেস নিয়ন্ত্রণ করুন

নিয়মিত মেডিটেশন, যোগব্যায়াম বা হালকা ব্যায়াম মানসিক চাপ কমাতে সাহায্য করে, যা মাইগ্রেন নিয়ন্ত্রণেও কার্যকর।

  • স্ক্রিন ব্যবহারে সতর্ক থাকুন

একটানা কম্পিউটার বা মোবাইলের স্ক্রিনে কাজ না করে মাঝেমধ্যে বিরতি নিন। প্রয়োজনে সানগ্লাস বা পাওয়ার চশমা ব্যবহার করুন।

  • মাইগ্রেনের ডায়েরি রাখুন

কখন, কী কারণে বা কী খাওয়ার পর মাথাব্যথা হচ্ছে, তা লিখে রাখুন। এতে নিজের ট্রিগারগুলো সহজে শনাক্ত করা সম্ভব হবে এবং চিকিৎসকের কাছেও সঠিক তথ্য দেওয়া সহজ হবে।

  • চিকিৎসকের পরামর্শ নিন

বিশেষজ্ঞদের মতে, নিজে থেকে অতিরিক্ত ব্যথানাশক ওষুধ খাওয়ার অভ্যাস ক্ষতিকর হতে পারে। মাইগ্রেনের ব্যথা বারবার হলে বা তীব্রতা বেড়ে গেলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

চিকিৎসকদের ভাষ্য, মাইগ্রেন পুরোপুরি নির্মূল করা সম্ভব না হলেও সঠিক চিকিৎসা, স্বাস্থ্যকর জীবনযাপন এবং ট্রিগারগুলো এড়িয়ে চললে অধিকাংশ ক্ষেত্রেই এটি সফলভাবে নিয়ন্ত্রণে রাখা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলেজছাত্রীকে ‘ব্যাড টাচ’, ডিবির পাঁচ দিনের প্রচেষ্টায় ধরা পড়ল যুবক

সোনারগাঁয়ের নতুন ওসি আব্দুল বারিক

নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল

হত্যা মামলার রায় ঘিরে নুসরাতের বাড়িতে পুলিশের নিরাপত্তা জোরদার

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সপরিবারে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ফেনীতে নুসরাত হত্যা: ডেথ রেফারেন্স ও আপিলের রায় সোমবার

সৈয়দপুরে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কারিনার বেবি বাম্পের গুঞ্জনে যা জানা গেল

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ওষুধের দোকানদার আটক

১০

রংপুরে চার খুন: সন্দেহের তীর পাড়ার ছেলেদের’ দিকে

১১

অপরাধ দমনে কঠোর গুলশান পুলিশ, স্পা সেন্টারে অভিযান

১২

গাজীপুরের চন্দ্রায় আবাসিক হোটেলের দৌরাত্ম, এখনো ব্যবস্থা নেয়নি আইন-শৃঙ্খলা বাহিনী 

১৩

এসএসসিতে ২ বার অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর কাণ্ড

১৪

মধুপুরের আনারস: টাঙ্গাইলের মাটি, মানুষের শ্রম ও ঐতিহ্যের গর্ব

১৫

কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

১৬

এসএসসি ও দাখিলে উত্তীর্ণদের রাফিন খন্দকার রাহাতের শুভেচ্ছা

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

১৮

কোন বোর্ডে পাসের হার কত

১৯

৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

২০