ক্রাইম এক্সপ্রের্স
১৫ জুলাই ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বন্যা কবলিত মানুষের পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে

বন্যাকবলিত মানুষের পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেছেন, বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ এত বেশি যে, রাষ্ট্রের সহযোগিতা ছাড়া ক্ষতিগ্রস্ত মানুষের পক্ষে স্বাভাবিক জীবনে ফেরা কঠিন হবে।

রবিবার (১২ জুলাই) চট্টগ্রামের বাঁশখালীর দুর্যোগকবলিত পশ্চিম চাম্বল ইউনিয়নের ডিপুটি ঘোনা এলাকায় বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বাঁশখালী ও সাতকানিয়ার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং জরুরি সহায়তা পৌঁছে দেন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘বহু পরিবারকে আবার নতুন করে সংসার গুছিয়ে নিতে হবে। তাই বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে রাষ্ট্রকে আন্তরিক ও কার্যকর ভূমিকা নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘শুধু ত্রাণ বিতরণ বা পুনর্বাসনই যথেষ্ট নয়। বাংলাদেশ ভাটির দেশ হওয়ায় বন্যা একটি বাস্তবতা। তাই ক্ষয়ক্ষতি কমাতে সরকারের প্রস্তুতি, নদী ব্যবস্থাপনা ও বন্যা মোকাবিলায় কোনো ঘাটতি আছে কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বন্যার বাস্তবতা বিবেচনায় নিয়েই উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা উচিত।’

ত্রাণ বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাজকল্যাণ বিভাগের প্রধান আলহাজ আব্দুর রহমান, কেন্দ্রীয় উপদেষ্টা আলহাজ জান্নাতুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা মুজাহিদ সগীর আহমদ চৌধুরীসহ স্থানীয় নেতারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগকে আইনানুগ প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩

ভবিষ্যদ্বাণীতে ভিদালের বাজিমাত, এবার জানালেন ফাইনালে স্পেনের প্রতিপক্ষের নাম

বরিশালে বাণিজ্য মেলা শেষে জিম্মি ২ শতাধিক উদ্যোক্তা

পিরোজপুরে দুই মিটার রিডারকে আটকে রাখলেন গ্রাহকরা

চাকরি হারালেন হাইকোর্টের সহকারী রেজিস্ট্রার

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

শিক্ষা ভবনের সামনে পুলিশি ব্যারিকেডের মুখে শিক্ষার্থীরা

পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীরা পাবেন বিশেষ সুযোগ

৪৮ ঘণ্টার ব্যবধানে ২ শিশু শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১০

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, আটক ২

১১

বন্যা কবলিত মানুষের পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে

১২

শেখ হাসিনাকে ফেরাতে তাগাদা অব্যাহত রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

স্পেনের কাজ শেষ, বিশ্বকাপে ‘ফাইনালিসিমা’ এখন আর্জেন্টিনার কাঁধে

১৪

মিরপুর মাজার রোডে হোটেল প্রজাপতি বাচ্চুর নারীব্যবসা ও মাদক সিন্ডিকেট

১৫

চিরিরবন্দরে ​বাড়ির আঙিনায় সবজি চাষ ফকির পাড়া গ্রামে বসুন্ধরা শুভসংঘের চারা বিতরণ

১৬

দুর্যোগে মানবতার হাত বাড়ালেন নেজাম উদ্দিন কোম্পানি: ইয়াংছায় ৩১৭ পরিবারে খাদ্যসামগ্রী, নগদ অর্থ ও ত্রিপল বিতরণ

১৭

টানা ৬ দিন বৃষ্টির পর ঢাকায় রোদের হাসি

১৮

চট্টগ্রাম ছাড়া সব শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা চলবে

১৯

ভারী বর্ষণ আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

২০