ক্রাইম এক্সপ্রের্স
১৫ জুলাই ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, আটক ২

নেত্রকোনার মোহনগঞ্জে হাওর থেকে জব্দ করা নিষিদ্ধ খনা জাল ও নৌকা পুলিশ তদন্ত কেন্দ্র থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১ হাজার ১৬৫ জন জেলের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় দুই জেলেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) গ্রেপ্তার দুই জেলেকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে সোমবার রাতে পুলিশ বাদী হয়ে এ মামলা করে। এতে ৬৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১ হাজার ১০০ জনকে আসামি করে মামলা হয়েছে।মামলার তদন্তকারী কর্মকর্তা মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শনিবার বিকেলে উপজেলার ডিঙ্গাপোতা হাওরে অভিযান চালিয়ে বিশাল আকৃতির চারটি নিষিদ্ধ খনা জাল ও দুটি নৌকা জব্দ করে। মোহনগঞ্জ থানার অধীন আদর্শনগর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। একেকটি খনা জালের দৈর্ঘ্য ২ হাজার ৫০০ ফুট। পরে জব্দ করা জাল ও নৌকা আদর্শনগর তদন্ত কেন্দ্রে রাখা হয়।

অভিযোগ রয়েছে, পরদিন রোববার দুপুরে শত শত জেলে সংঘবদ্ধ হয়ে আদর্শনগর পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে জব্দ করা জাল ও নৌকা ছিনিয়ে নিয়ে যান। পরে সোমবার হাওরে অভিযান চালিয়ে একটি খনা জাল উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় আদর্শনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রাসেল পারভেজ বাদী হয়ে ৬৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১ হাজার ১০০ জনকে আসামি করে মামলা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন টুকু এবং স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের উদ্যোগে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীর হাওরে ৭৫ হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়। পোনাগুলো বড় হওয়ার আগ পর্যন্ত নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরা থেকে বিরত থাকতে স্থানীয়ভাবে আহ্বান জানানো হয়।

তবে স্থানীয় জেলেদের দাবি, সরকারি নিষেধাজ্ঞার মেয়াদ গত ২৮ জুন শেষ হয়েছে। ফলে তারা বৈধভাবে মাছ ধরার অধিকার ফিরে পেয়েছেন। এ কারণে স্থানীয়ভাবে আরোপিত নিষেধাজ্ঞা মানতে তারা অনীহা প্রকাশ করছেন। বিষয়টি নিয়ে জেলে ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে কয়েক দফা উত্তেজনা ও বাগবিতণ্ডার ঘটনাও ঘটেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাহমুদুল হাসান বলেন, ‘মামলায় দুজনকে গ্রেপ্তার করে গতকাল মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। মামলার তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন,তদন্ত কেন্দ্রে আমাদের সদস্য কম থাকায় মব সৃষ্টি করে পুলিশ হেফাজত থেকে জব্দ জাল গুলি জেলেরা নিয়ে যায়,এ ঘটনায় মামলা হয়েছে, দুজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগকে আইনানুগ প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩

ভবিষ্যদ্বাণীতে ভিদালের বাজিমাত, এবার জানালেন ফাইনালে স্পেনের প্রতিপক্ষের নাম

বরিশালে বাণিজ্য মেলা শেষে জিম্মি ২ শতাধিক উদ্যোক্তা

পিরোজপুরে দুই মিটার রিডারকে আটকে রাখলেন গ্রাহকরা

চাকরি হারালেন হাইকোর্টের সহকারী রেজিস্ট্রার

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

শিক্ষা ভবনের সামনে পুলিশি ব্যারিকেডের মুখে শিক্ষার্থীরা

পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীরা পাবেন বিশেষ সুযোগ

৪৮ ঘণ্টার ব্যবধানে ২ শিশু শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১০

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, আটক ২

১১

বন্যা কবলিত মানুষের পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে

১২

শেখ হাসিনাকে ফেরাতে তাগাদা অব্যাহত রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

স্পেনের কাজ শেষ, বিশ্বকাপে ‘ফাইনালিসিমা’ এখন আর্জেন্টিনার কাঁধে

১৪

মিরপুর মাজার রোডে হোটেল প্রজাপতি বাচ্চুর নারীব্যবসা ও মাদক সিন্ডিকেট

১৫

চিরিরবন্দরে ​বাড়ির আঙিনায় সবজি চাষ ফকির পাড়া গ্রামে বসুন্ধরা শুভসংঘের চারা বিতরণ

১৬

দুর্যোগে মানবতার হাত বাড়ালেন নেজাম উদ্দিন কোম্পানি: ইয়াংছায় ৩১৭ পরিবারে খাদ্যসামগ্রী, নগদ অর্থ ও ত্রিপল বিতরণ

১৭

টানা ৬ দিন বৃষ্টির পর ঢাকায় রোদের হাসি

১৮

চট্টগ্রাম ছাড়া সব শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা চলবে

১৯

ভারী বর্ষণ আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

২০