ক্রাইম এক্সপ্রের্স
১৬ জুলাই ২০২৬, ৯:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণমাধ্যম ও নৈতিকতা: সাংবাদিক মো. শাহজাহান বাশার 

নিজস্ব প্রতিবেদক; মো. শাহজাহান বাশার মনে করেন গণমাধ্যম কোনো ব্যক্তি, গোষ্ঠী বা ব্যবসায়িক স্বার্থের মুখপাত্র হতে পারে না। তার ভাষায়, একজন সাংবাদিক কোনো নির্দিষ্ট দল বা সরকারের নয়; সাংবাদিক দেশের মানুষের স্বার্থে কাজ করেন। তার বিভিন্ন লেখা ও কলামে সামাজিক বৈষম্য, দুর্নীতি, সুশাসন, জবাবদিহিতা এবং শ্রমজীবী মানুষের অধিকারসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পায়। ব্যক্তিগত পেশাগত ব্যস্ততার পাশাপাশি তিনি নিয়মিত সংবাদ প্রতিবেদন, বিশ্লেষণধর্মী লেখা এবং সমাজসচেতনতামূলক কলাম লিখে আসছেন  মো. শাহজাহান বাশার।

তার মতে, সাংবাদিকতা কেবল একটি পেশা নয় এটি সমাজের প্রতি দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিদিনের ব্যস্ততার মধ্যেও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো পাঠকের সামনে তুলে ধরার চেষ্টা অব্যাহত রেখেছেন তিনি। মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত স্বাধীনতা এবং অধিকার প্রতিষ্ঠার বিষয়েও তিনি সক্রিয় ভূমিকা রাখছেন।

বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সঙ্গে সম্পৃক্ত থেকে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ এবং স্বাধীনভাবে দায়িত্ব পালনের পক্ষে বিভিন্ন সময়ে মতামত তুলে ধরেছেন। সাংবাদিকতার পাশাপাশি লজিস্টিকস ও পরিবহন খাতে কাজ করার অভিজ্ঞতা তার বাস্তবজ্ঞানকে সমৃদ্ধ করেছে বলে সংশ্লিষ্টরা মনে করেন। সমাজের বিভিন্ন স্তরের মানুষের জীবনসংগ্রাম ও সমস্যাকে কাছ থেকে দেখার সুযোগ পাওয়ায় তার লেখায় বাস্তবতার প্রতিফলন দেখা যায়।

তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে দ্রুত তথ্য পরিবেশনের প্রতিযোগিতার পাশাপাশি বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার প্রশ্নও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ প্রেক্ষাপটে মো. শাহজাহান বাশার মনে করেন, তথ্য যাচাই, নিরপেক্ষতা এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সাংবাদিকতার চর্চা হওয়া উচিত। গণমাধ্যমের স্বাধীনতা, বস্তুনিষ্ঠতা ও পেশাগত নৈতিকতা নিয়ে যখন দেশে-বিদেশে নানা আলোচনা চলছে, তখন সাংবাদিক মো. শাহজাহান বাশার তার লেখনী ও পেশাগত অবস্থানের মাধ্যমে নৈতিক সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরার চেষ্টা করে যাচ্ছেন। তার মতে, সাংবাদিকতার মূল ভিত্তি হলো সত্যনিষ্ঠা, জনস্বার্থ এবং পেশাগত সততা। গণমাধ্যম বিশেষজ্ঞদের মতে, নৈতিকতা, সত্যনিষ্ঠা এবং জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে পরিচালিত সাংবাদিকতা গণতান্ত্রিক সমাজকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিরিক্ত দামে সার বিক্রি, কালিহাতীতে দুই ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা

কলেজছাত্রীকে ‘ব্যাড টাচ’, ডিবির পাঁচ দিনের প্রচেষ্টায় ধরা পড়ল যুবক

সোনারগাঁয়ের নতুন ওসি আব্দুল বারিক

নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল

হত্যা মামলার রায় ঘিরে নুসরাতের বাড়িতে পুলিশের নিরাপত্তা জোরদার

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সপরিবারে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ফেনীতে নুসরাত হত্যা: ডেথ রেফারেন্স ও আপিলের রায় সোমবার

সৈয়দপুরে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কারিনার বেবি বাম্পের গুঞ্জনে যা জানা গেল

১০

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ওষুধের দোকানদার আটক

১১

রংপুরে চার খুন: সন্দেহের তীর পাড়ার ছেলেদের’ দিকে

১২

অপরাধ দমনে কঠোর গুলশান পুলিশ, স্পা সেন্টারে অভিযান

১৩

গাজীপুরের চন্দ্রায় আবাসিক হোটেলের দৌরাত্ম, এখনো ব্যবস্থা নেয়নি আইন-শৃঙ্খলা বাহিনী 

১৪

এসএসসিতে ২ বার অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর কাণ্ড

১৫

মধুপুরের আনারস: টাঙ্গাইলের মাটি, মানুষের শ্রম ও ঐতিহ্যের গর্ব

১৬

কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

১৭

এসএসসি ও দাখিলে উত্তীর্ণদের রাফিন খন্দকার রাহাতের শুভেচ্ছা

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

১৯

কোন বোর্ডে পাসের হার কত

২০