ক্রাইম এক্সপ্রের্স
১৮ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যাত্রাবাড়িতে কথিত অবৈধ হোটেল ঘিরে নারী বাণিজ্য ও মাদকের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ি এলাকার একটি আবাসিক হোটেল রংধনুকে ঘিরে দীর্ঘদিন ধরে নারী বাণিজ্য ও মাদক লেনদেনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দিনের বেলায় সাধারণ আবাসিক হোটেল হিসেবে পরিচালিত হলেও রাত নামার সঙ্গে সঙ্গে এসব হোটেলে সন্দেহজনক কর্মকাণ্ড শুরু হয়। এতে এলাকার সামাজিক পরিবেশ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, রংধনু হোটেলটি আনোয়ার নামে এক ব্যক্তির নিয়ন্ত্রণে পরিচালিত হয় এবং সেখানে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদনের স্বচ্ছ তথ্য নেই। কয়েকজনের নেতৃত্বে একটি নারী সিন্ডিকেট সক্রিয় রয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। বাসিন্দাদের ভাষ্য, রাত বাড়ার সঙ্গে সঙ্গে হোটেলর সামনে মোটরসাইকেলের আনাগোনা বৃদ্ধি পায়। অচেনা ব্যক্তিদের দ্রুত প্রবেশ ও বের হওয়া, পর্দা টানা কক্ষ এবং সন্দেহজনক চলাচল স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। পাশাপাশি মাদক লেনদেনের অভিযোগও রয়েছে। কয়েকজন বাসিন্দা দাবি করেন, রাতের বেলায় ছোট ছোট প্যাকেট আদান-প্রদানের ঘটনা একাধিকবার দেখা গেছে। একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, ছোট একটি দোকান চালাতেও নানা কাগজপত্র লাগে। অথচ বছরের পর বছর একটি হোটেল কীভাবে পরিচালিত হচ্ছে, সেটি খতিয়ে দেখা প্রয়োজন। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আনোয়ার বলেন আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
যাত্রাবাড়ি থানার একটি সূত্র জানায়, অভিযোগের ভিত্তিতে কয়েকবার অভিযান চালানো হলেও উল্লেখযোগ্য কিছু পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, হোটেলটি ঘিরে যেসব অভিযোগ উঠেছে, সেগুলো আমরা গুরুত্ব সহকারে দেখছি। প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। কেউ আইনবহির্ভূতভাবে হোটেল পরিচালনা করলে বা নারী ও মাদকসংক্রান্ত অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসীর দাবি, নিয়মিত তদারকি, লাইসেন্স যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ ধরনের অভিযোগের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হোক। তাদের মতে, বিষয়টি শুধু একটি বা দুটি হোটেলের নয়; এটি পুরো এলাকার সামাজিক নিরাপত্তা, নারী সুরক্ষা এবং আইনশৃঙ্খলার সঙ্গে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ ইস্যু।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল কবে

পরিচয় দিতেই বিএনপি নেতাকে গুলি, ককটেল বিস্ফোরণ

ব্রিজের নিচে পড়েছিল নারীর মাথা-দুই হাত, মিলল অর্ধগলিত খণ্ডিত লাশ

হিরোশিমার ৮১ বছর: যেভাবে পারমাণবিক বোমা বদলে দিল বিশ্বরাজনীতি

আজ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

জুলাইয়ের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার মুক্তিযুদ্ধমন্ত্রীর

তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ কোরিয়া, মৃত্যু ১৬

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী-চাঁদাবাজের জায়গা হবে না: ডিআইজি আবদুল কুদ্দুস

ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু: ওসিসহ ১১ জনের নামে বিভাগীয় মামলার সুপারিশ

১০

শহীদদের প্রত্যাশা এখনো পূরণ হয়নি: ডা. শফিকুর রহমান

১১

জুলাই ঐক্য, ন্যায়বিচার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক: ড. ইউনূস

১২

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

GPMS কর্মপরিকল্পনার আওতায় সরই ইউনিয়নে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

১৪

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় শাড়ীসহ বিপুল পরিমাণ মাদক আটক

১৫

হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ

১৬

স্ত্রীর আত্মহত্যা মামলায় জাহের আলভীর জামিন, মুক্তিতে কোনো বাধা নেই

১৭

বিলুপ্ত ছিটমহল মুক্তির ১১বছর পালিত হল

১৮

মাইগ্রেন পেইন! নিয়ন্ত্রণে রাখতে মেনে চলুন এই নিয়মগুলো

১৯

অভিজ্ঞতা ছাড়াই ২০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ, আবেদন অনলাইনে

২০