ক্রাইম এক্সপ্রের্স
১৮ জুলাই ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চিরিরবন্দরে ট্রাকের চাপায় এক সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

সাব্বির হোসেন চিরিরবন্দর উপজেলা প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় তসলিম হক (১৩) নামে এক কিশোর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বেলতলী বাজার–ঘিন্নাকুড়ি সড়কের ব্যাঙের কাঁদো এলাকায় আজহার আলীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত তসলিম হক চিরিরবন্দর উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ব্যাঙের কাঁদো এলাকার মহসিন আলী বুলুর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তসলিম হক বেলতলী বাজার থেকে ওষুধ কিনে সাইকেলে করে বাড়ি ফিরছিল। পথে পেছন দিক থেকে আসা একটি সিমেন্টবোঝাই ট্রাক তাকে ধাক্কা দিলে সে সড়কে ছিটকে পড়ে। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় চিরিরবন্দর থানায় একটি সড়ক দুর্ঘটনার মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল কবে

পরিচয় দিতেই বিএনপি নেতাকে গুলি, ককটেল বিস্ফোরণ

ব্রিজের নিচে পড়েছিল নারীর মাথা-দুই হাত, মিলল অর্ধগলিত খণ্ডিত লাশ

হিরোশিমার ৮১ বছর: যেভাবে পারমাণবিক বোমা বদলে দিল বিশ্বরাজনীতি

আজ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

জুলাইয়ের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার মুক্তিযুদ্ধমন্ত্রীর

তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ কোরিয়া, মৃত্যু ১৬

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী-চাঁদাবাজের জায়গা হবে না: ডিআইজি আবদুল কুদ্দুস

ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু: ওসিসহ ১১ জনের নামে বিভাগীয় মামলার সুপারিশ

১০

শহীদদের প্রত্যাশা এখনো পূরণ হয়নি: ডা. শফিকুর রহমান

১১

জুলাই ঐক্য, ন্যায়বিচার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক: ড. ইউনূস

১২

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

GPMS কর্মপরিকল্পনার আওতায় সরই ইউনিয়নে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

১৪

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় শাড়ীসহ বিপুল পরিমাণ মাদক আটক

১৫

হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ

১৬

স্ত্রীর আত্মহত্যা মামলায় জাহের আলভীর জামিন, মুক্তিতে কোনো বাধা নেই

১৭

বিলুপ্ত ছিটমহল মুক্তির ১১বছর পালিত হল

১৮

মাইগ্রেন পেইন! নিয়ন্ত্রণে রাখতে মেনে চলুন এই নিয়মগুলো

১৯

অভিজ্ঞতা ছাড়াই ২০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ, আবেদন অনলাইনে

২০