ক্রাইম এক্সপ্রের্স
১৯ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিরপুরের হোটেল প্রজাপতিতে পুলিশের অভিযান

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের মাজার রোডে অবস্থিত হোটেল প্রজাপতিকে ঘিরে নারী ব্যবসা ও মাদক সংশ্লিষ্ট কার্যক্রমের অভিযোগ তুলে ক্রাইম এক্সপ্রেসে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ দারুস সালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল-এর নির্দেশে হোটেল প্রজাপতিতে পুলিশ অভিযান পরিচালনা করে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে হোটেলটিকে কেন্দ্র করে নানা ধরনের অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ থাকলেও সাম্প্রতিক সময়ে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হয়।

পুলিশের খবর পেয়ে হোটেলে অবস্থানরত অনেকেই দ্রুত সরে যান বলে স্থানীয় সূত্রে জানা যায়। পুলিশ হোটেলের ভেতরে প্রবেশ করে বিভিন্ন কক্ষ তল্লাশি চালায়। তল্লাশির সময় মাদক সেবনের সন্দেহজনক কিছু আলামত এবং অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সম্ভাব্য কিছু চিহ্ন দেখতে পাওয়ার কথা পুলিশ জানায়। তবে এসব বিষয়ে তদন্ত চলমান রয়েছে। অভিযান শেষে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা জানান, অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে এবং প্রমাণের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তারা আরও বলেন, আমাদের অভিযান চলমান থাকবে। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।

স্থানীয় বাসিন্দারা এ অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা জরুরি। তারা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ক্রাইম এক্সপ্রেস জনস্বার্থে অনুসন্ধানী সাংবাদিকতা অব্যাহত রাখবে এবং এ ঘটনার পরবর্তী অগ্রগতি নিয়েও পাঠকদের নিয়মিত অবহিত করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল কবে

পরিচয় দিতেই বিএনপি নেতাকে গুলি, ককটেল বিস্ফোরণ

ব্রিজের নিচে পড়েছিল নারীর মাথা-দুই হাত, মিলল অর্ধগলিত খণ্ডিত লাশ

হিরোশিমার ৮১ বছর: যেভাবে পারমাণবিক বোমা বদলে দিল বিশ্বরাজনীতি

আজ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

জুলাইয়ের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার মুক্তিযুদ্ধমন্ত্রীর

তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ কোরিয়া, মৃত্যু ১৬

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী-চাঁদাবাজের জায়গা হবে না: ডিআইজি আবদুল কুদ্দুস

ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু: ওসিসহ ১১ জনের নামে বিভাগীয় মামলার সুপারিশ

১০

শহীদদের প্রত্যাশা এখনো পূরণ হয়নি: ডা. শফিকুর রহমান

১১

জুলাই ঐক্য, ন্যায়বিচার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক: ড. ইউনূস

১২

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

GPMS কর্মপরিকল্পনার আওতায় সরই ইউনিয়নে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

১৪

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় শাড়ীসহ বিপুল পরিমাণ মাদক আটক

১৫

হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ

১৬

স্ত্রীর আত্মহত্যা মামলায় জাহের আলভীর জামিন, মুক্তিতে কোনো বাধা নেই

১৭

বিলুপ্ত ছিটমহল মুক্তির ১১বছর পালিত হল

১৮

মাইগ্রেন পেইন! নিয়ন্ত্রণে রাখতে মেনে চলুন এই নিয়মগুলো

১৯

অভিজ্ঞতা ছাড়াই ২০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ, আবেদন অনলাইনে

২০