ক্রাইম এক্সপ্রের্স
২১ জুলাই ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রকে মারধরের অভিযোগে রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। ফলে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) রাত ৩টার দিকে ক্যাম্পাস সংলগ্ন এলাকায় রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম ফোরকান উদ্দীন। তিনি ২০১৯-২০ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনে রাজশাহী ফিরছিলেন ফোরকান। এ সময় যাত্রীদের কাছ থেকে রসিদ ছাড়াই টিটিদের (Travelling Ticket Examiner বা ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক) টাকা আদায়ের প্রতিবাদ করেন তিনি। এক পর্যায়ে তাকে মারধর করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনে রাজশাহী ফিরছিলেন ফোরকান। এ সময় যাত্রীদের কাছ থেকে রসিদ ছাড়াই টিটিদের (Travelling Ticket Examiner বা ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক) টাকা আদায়ের প্রতিবাদ করেন তিনি। এক পর্যায়ে তাকে মারধর করা হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ অভিযুক্ত টিটি সুমনকে সাময়িক বরখাস্ত করে। তবে শিক্ষার্থীদের দাবি, শুধু সাময়িক বরখাস্ত নয়, ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

শিক্ষার্থীরা রেললাইনে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেস নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। পাশাপাশি রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচলও বন্ধ হয়ে পড়ে।

অবরোধের খবর পেয়ে রেলওয়ে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শুরু করেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছিল এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবির বিষয়ে কার্যকর আশ্বাস না পাওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল কবে

পরিচয় দিতেই বিএনপি নেতাকে গুলি, ককটেল বিস্ফোরণ

ব্রিজের নিচে পড়েছিল নারীর মাথা-দুই হাত, মিলল অর্ধগলিত খণ্ডিত লাশ

হিরোশিমার ৮১ বছর: যেভাবে পারমাণবিক বোমা বদলে দিল বিশ্বরাজনীতি

আজ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

জুলাইয়ের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার মুক্তিযুদ্ধমন্ত্রীর

তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ কোরিয়া, মৃত্যু ১৬

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী-চাঁদাবাজের জায়গা হবে না: ডিআইজি আবদুল কুদ্দুস

ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু: ওসিসহ ১১ জনের নামে বিভাগীয় মামলার সুপারিশ

১০

শহীদদের প্রত্যাশা এখনো পূরণ হয়নি: ডা. শফিকুর রহমান

১১

জুলাই ঐক্য, ন্যায়বিচার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক: ড. ইউনূস

১২

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

GPMS কর্মপরিকল্পনার আওতায় সরই ইউনিয়নে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

১৪

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় শাড়ীসহ বিপুল পরিমাণ মাদক আটক

১৫

হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ

১৬

স্ত্রীর আত্মহত্যা মামলায় জাহের আলভীর জামিন, মুক্তিতে কোনো বাধা নেই

১৭

বিলুপ্ত ছিটমহল মুক্তির ১১বছর পালিত হল

১৮

মাইগ্রেন পেইন! নিয়ন্ত্রণে রাখতে মেনে চলুন এই নিয়মগুলো

১৯

অভিজ্ঞতা ছাড়াই ২০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ, আবেদন অনলাইনে

২০