ক্রাইম এক্সপ্রের্স
২২ জুলাই ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আজাদ প্রোডাক্টসের মালিকের বিরুদ্ধে সাংবাদিককে মারধরের অভিযোগ

বিশেষ প্রতিবেদক : আইন-কানুন ও শৃঙ্খলা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবারও চরম বিতর্কের জন্ম দিলেন আজাদ প্রোডাক্টসের স্বত্বাধিকারী ও বাংলাদেশ প্রিন্টিং প্রোডাক্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ। এবার এক জ্যেষ্ঠ সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ, মারধর, মোটরসাইকেল ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মিজানুর রহমান সুমন রাজধানীর পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন (জিডি নং- ১৩৭৯, তারিখ: ১৯/০৭/২০২৬)। ভুক্তভোগী মিজানুর রহমান দৈনিক ‘আমাদের কণ্ঠ’ পত্রিকার সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত। জিডি ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত রবিবার (১৯ জুলাই) বেলা পৌনে ১টার দিকে সাংবাদিক মিজানুর রহমান সুমন পল্টনে আজাদ প্রোডাক্টসের সামনে নিজের মোটরসাইকেলটি পার্ক করেন। সেখানকার নিরাপত্তাকর্মীকে বিষয়টি জানিয়ে তিনি পাশের একটি অফিসে যান। এর কিছুক্ষণ পর নিরাপত্তাকর্মী এসে জানান আজাদ প্রোডাক্টসের মালিক তাকে ডাকছেন। সাংবাদিক সুমন সেখানে গেলে আবুল কালাম আজাদ তার সাথে অসংলগ্ন ও অপমানজনক আচরণ শুরু করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন

​সাংবাদিক সুমন এর প্রতিবাদ জানালে আবুল কালাম আজাদ ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেলে আঘাত করেন এবং হেলমেটটি ভেঙে ফেলেন। একপর্যায়ে তিনি ওই সাংবাদিককে গায়ে হাত তোলেন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। ​আজাদ প্রোডাক্টসের মালিকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে লাঞ্ছিত করা ও সরকারি রাজস্ব ফাঁকি ও বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে গুরুতর নানা অভিযোগ উঠেছে: বর্তমানে যোগ হয়েছে সাংবাদিক হেনেস্তার ঘটনা। ​পুলিশ কর্মকর্তাকে মারধর (২০০৯): ২০০৯ সালে পল্টনের গ্র্যান্ড আজাদ হোটেল থেকে মধ্যরাতে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে পুলিশ। সে সময় এক পুলিশ কর্মকর্তাকে মারধর ও হেনস্তার অভিযোগে তাকে একদিনের রিমান্ডেও নেওয়া হয়েছিল। ​কোটি টাকার কর ফাঁকি (২০২৩): ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৩ লাখ ৯৩ হাজার ৫২ টাকা পৌর কর বকেয়া রাখায় ২০২৩ সালে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ২০১০-১১ অর্থবছর থেকে ২০১৯-২০ অর্থবছর পর্যন্ত বারবার তাগাদা দেওয়ার পরও তিনি এই কর পরিশোধ করেননি। ​একজনের পর একজন পুলিশ কর্মকর্তা, সরকারি প্রতিষ্ঠান এবং এবার সংবাদকর্মীর ওপর এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণের ঘটনায় সাধারণ মানুষ ও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বারবার আইন অমান্য করার পর কোথায় পান তিনি এই ক্ষমতার উৎসতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। ব্যবসার আড়ালে কোনো প্রভাবশালী মহল বা অবৈধ ক্ষমতার জোর রয়েছে কি না, তা খতিয়ে দেখে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সুশীল সমাজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল কবে

পরিচয় দিতেই বিএনপি নেতাকে গুলি, ককটেল বিস্ফোরণ

ব্রিজের নিচে পড়েছিল নারীর মাথা-দুই হাত, মিলল অর্ধগলিত খণ্ডিত লাশ

হিরোশিমার ৮১ বছর: যেভাবে পারমাণবিক বোমা বদলে দিল বিশ্বরাজনীতি

আজ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

জুলাইয়ের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার মুক্তিযুদ্ধমন্ত্রীর

তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ কোরিয়া, মৃত্যু ১৬

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী-চাঁদাবাজের জায়গা হবে না: ডিআইজি আবদুল কুদ্দুস

ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু: ওসিসহ ১১ জনের নামে বিভাগীয় মামলার সুপারিশ

১০

শহীদদের প্রত্যাশা এখনো পূরণ হয়নি: ডা. শফিকুর রহমান

১১

জুলাই ঐক্য, ন্যায়বিচার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক: ড. ইউনূস

১২

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

GPMS কর্মপরিকল্পনার আওতায় সরই ইউনিয়নে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

১৪

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় শাড়ীসহ বিপুল পরিমাণ মাদক আটক

১৫

হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ

১৬

স্ত্রীর আত্মহত্যা মামলায় জাহের আলভীর জামিন, মুক্তিতে কোনো বাধা নেই

১৭

বিলুপ্ত ছিটমহল মুক্তির ১১বছর পালিত হল

১৮

মাইগ্রেন পেইন! নিয়ন্ত্রণে রাখতে মেনে চলুন এই নিয়মগুলো

১৯

অভিজ্ঞতা ছাড়াই ২০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ, আবেদন অনলাইনে

২০