ক্রাইম এক্সপ্রের্স
৭ জুলাই ২০২৬, ৫:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চিরিরবন্দরে নদীতে গোসলে নেমে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সাব্বির হোসেন চিরিরবন্দর উপজেলা প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কাঁকড়া নদীতে বন্ধুদের  সঙ্গে গোসলে নেমে রাজা (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (৬ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার কাঁকড়া নদীর রেলব্রিজের নিচে এ ঘটনা ঘটে। রাজার বাড়ি ঠাকুরগাঁও জেলার রুহিয়া উপজেলায়। তিনি চিরিরবন্দর সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন।

দুই বন্ধু জিহাদ ও জীদ বলেন, তাঁরা সবাই চিরিরবন্দর আইডিয়াল মোড়ের একটি মেসে থাকেন। সেখান থেকে রেলব্রিজের নিচে নদীতে গোসল করার জন্য আসেন। গোসল করার সময় হঠাৎ করে রাজা বলেন, তিনি নদী সাঁতরে পার হয়ে যাবেন। এ কথা বলেই নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে নদীর মাঝখানে বালার চর পার হয়ে যান তিনি। সেখান থোকে সাঁতরে আসার সময় ‘আমি ডুবে যাচ্ছি আমাকে ধর’ বলে চিৎকার করেন। তখন জিহাদ এগিয়ে গেলেও তাঁকে আর ধরতে পারেননি। জিহাদ কলেন, ‘আমার চিৎকার শুনে স্থানীয়রা এসে খোঁজাখুঁজি শুরু করে। প্রায় এক ঘণ্টা পর লাশ নদী থেকে উদ্ধার করা হয়।’

চিরিরবন্দর থানার ওসি মাহমুদুন নবী বলেন, বন্ধুদের সঙ্গে কাঁকড়া নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান রাজা। পরে স্থানীয়রাসহ চিরিরবন্দর ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করেন। পরিবারের সদস্যরা এলে আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির গোলে সমতায় আর্জেন্টিনা

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাত

টানা বৃষ্টিতে কক্সবাজারের ১০ উপজেলা প্লাবিত, পাহাড়ধসে আরও একজনের মৃত্যু

বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

অর্থনীতির গতি বাড়াতে বীমা খাতকে আইনি কাঠামোয় আনার তাগিদ তথ্যমন্ত্রীর

যাচাই-বাছাই করে রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী

চিরিরবন্দরে নদীতে গোসলে নেমে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ফুলবাড়ীতে নালার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ফুলবাড়ীতে মাদক বিরোধী সমাবেশে ডঃ আতিক মুজাহিদ এমপি

১০

বাজেট ব্যবসাবন্ধব, বড় চ্যালেঞ্জ রাজস্ব আদায়: বিপিজিএমইএ

১১

এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহত ২

১২

সমস্যা থাকবেই, বসে থাকলে চলবে না: প্রধানমন্ত্রী

১৩

বিশ্বকাপের মাঝেই মেসির বউকে বিশেষ উপহার পাঠালেন রোনালদোর বান্ধবী

১৪

সরকার গণভোট ও জুলাই সনদকে এখন অস্বীকার করছে: নাহিদ ইসলাম

১৫

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদার

১৬

গোবিন্দগঞ্জে হরিপুর শহরভানিয়া দাখিল মাদ্রাসা: বহুতল ভবনের দাবি

১৭

পে-স্কেলের গেজেট প্রকাশের চূড়ান্ত সময় নির্ধারণ, কার বেতন কত

১৮

বিশ্বকাপ থেকে বিদায় নিয়েও ৩৬৭ কোটি টাকা পাচ্ছে ব্রাজিল

১৯

দুর্ভোগ পিছু ছাড়ছে না যাতায়াতকারীদের

২০