ক্রাইম এক্সপ্রের্স
১১ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীতকরণের তালিকা থেকে বাদ

আব্দুল আজিজ পীরগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীতকরণের সরকারি তালিকায় অন্তর্ভুক্ত না করায় স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। সম্প্রতি সরকার দেশের ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে জেলার রাণীশংকৈল, হরিপুর ও বালিয়াডাঙ্গী উপজেলা এই তালিকায় স্থান পেলেও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাদ পড়েছে। স্থানীয়দের অভিযোগ, জনসংখ্যা, রোগীর চাপ এবং ভৌগোলিক অবস্থানের দিক থেকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দীর্ঘদিন ধরেই অধিক গুরুত্ব পাওয়ার যোগ্য। প্রতিদিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাড়াও আশপাশের এলাকা থেকে শত শত রোগী চিকিৎসা নিতে এখানে আসেন। কিন্তু সীমিত শয্যা, জনবল সংকট এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাবে রোগীদের ভোগান্তি পোহাতে হয়। স্থানীয় সচেতন মহলের মতে, ৫০ শয্যার এ হাসপাতালটি বর্তমানে প্রায় দ্বিগুণ রোগীর চাপ সামাল দিচ্ছে। অনেক সময় রোগীদের মেঝেতে কিংবা বারান্দায় অবস্থান করে চিকিৎসা নিতে হয়। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক রোগীরা সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হন। স্থানীয় বাসিন্দারা বলেন, জেলার অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হওয়ার সুযোগ পেলেও পীরগঞ্জকে বাদ দেওয়া অত্যন্ত হতাশাজনক। এতে উপজেলার প্রায় চার লাখ মানুষের উন্নত স্বাস্থ্যসেবা পাওয়ার আশা ধাক্কা খেয়েছে। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অগ্রাধিকার ভিত্তিতে ১০১ শয্যায় উন্নীত করা হলে এলাকার সাধারণ মানুষ উন্নত চিকিৎসাসেবা পাবে এবং জেলা সদর হাসপাতালে রোগীর চাপও অনেকাংশে কমবে।
স্থানীয়দের প্রত্যাশা, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দ্রুত ১০১ শয্যায় উন্নীতকরণের তালিকায় অন্তর্ভুক্ত করবে। এতে উপজেলার সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং স্বাস্থ্যসেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বনানীর ২৭ নম্বর রোডের স্পা ঘিরে একের পর এক প্রশ্ন, মিলছে না উত্তর

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়ানো ঈমানি দায়িত্ব : মামুনুল হক

শ্রীপুরে কাভার্ডভ্যানের চাপায় স্বামী-স্ত্রী নিহত

ভারী বৃষ্টিতে লামার গজালিয়ার ৩ ওয়ার্ড পানিবন্দি, ৬০-৭০ পরিবার দুর্ভোগে – হিল ভিডিপির পরিদর্শন

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীতকরণের তালিকা থেকে বাদ

সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ, জীবিত উদ্ধার মা-শিশু

রূপসীপাড়ায় বন্যার্তদের মাঝে ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলমের ত্রাণ সামগ্রী বিত

অভিবাসনের ইতিহাস মূলত স্বপ্ন থেকে বাস্তবে গড়ে ওঠা সংগ্রামের ফলাফল

ঢাকাসহ ১৮ জেলার জন্য আবহাওয়া অফিসের সতর্কবার্তা

১০

বস্ত্র খাতে বেড়েছে প্রণোদনা

১১

যমুনার ভাঙনের কবলে চরকালিকাপুর শুকুরিয়া দাখিল মাদ্রাসা

১২

কক্সবাজারে ঢাকাগামী বাস থেকে ৯২ হাজার ইয়াবা উদ্ধার, হেলপার আটক

১৩

প্রকাশের আগেই বৃত্তির ফল ওয়েবসাইটে, শিক্ষা কর্মকর্তা বরখাস্ত

১৪

বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সেনাবাহিনীর উদ্ধার-ত্রাণ কার্যক্রম অব্যাহত

১৫

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বিপৎসীমার ওপরে ৫ নদীর পানি

১৬

নতুন অর্থবছরে প্রাথমিক বিদ্যালয় মেরামতের তালিকা চেয়েছে অধিদপ্তর

১৭

বাগেরহাটে ১১ বছর ধরে দরজার দিকে চেয়ে আছেন মা

১৮

জন্মশহর মাশহাদে চিরনিদ্রায় আয়াতুল্লাহ খামেনি

১৯

মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেপ্তার ৭

২০