ক্রাইম এক্সপ্রের্স
১৫ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৪৮ ঘণ্টার ব্যবধানে ২ শিশু শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

নেত্রকোনার মোহনগঞ্জে দুই দিনের ব্যবধানে দুই শিশু শিক্ষার্থীকে অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রবি (১২ জুলাই) ও সোমবার (১৩ জুলাই) মোহনগঞ্জ পৌর এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃত এক শিশু শিক্ষার্থীকে মোহনগঞ্জ রেলস্টেশনে আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের খাবারের বগি থেকে উদ্ধার করা হয়। অপর ভুক্তভোগী শিশু শিক্ষার্থী অপহরণকারীর হাতে কামড় দিয়ে চলন্ত সিএনজিচালিত অটোরিকশা থেকে লাফিয়ে পড়ে নিজেকে রক্ষা করে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে মোহনগঞ্জ পৌর এলাকার দৌলতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী টিফিনের সময় বিদ্যালয় থেকে দোকানে গেলে গেটের বাইরে কয়েকজন যুবক তাকে রাস্তায় পড়ে থাকা একটি রুমাল তুলে দিতে বলে। শিশুটি রুমালটি তুলতে গেলে অচেতন হয়ে পড়ে বলে পরিবারের অভিযোগ।

এরপর অপহরণকারীরা তাকে ব্যাটারিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়। বিকেলে শিশুটি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাত সাড়ে ১০টা ৪০ মিনিটের দিকে মোহনগঞ্জ রেলস্টেশনে আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের খাবারের বগি থেকে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করা হয়।

পরে তাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠায়।

এর আগের দিন গত রোববার বিকেলে পৌর এলাকার মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীও অপহরণচেষ্টার শিকার হয়।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার পথে একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা এক যুবক শিশুটিকে জোর করে তুলে নেয়। অটোরিকশাটি মোহনগঞ্জ থেকে নেত্রকোণার দিকে যাওয়ার সময় উপজেলার বিরামপুর বাজার এলাকায় পৌঁছালে শিশুটি অপহরণকারীর হাতে কামড় দিয়ে চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেন।

স্থানীয় বাসিন্দা মো. আনোয়ার হোসেন বলেন, দুটি ঘটনার পর সন্তানদের নিরাপত্তা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। শহরের বিভিন্ন সড়কে সিসিটিভি ক্যামেরা রয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে দ্রুত অপহরণকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করা দাবি জানাচ্ছি। বিদ্যালয়গুলোতে সিসিটিভি স্থাপনের জোর দাবি জানাচ্ছি।

মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে হাবিবা আসমা বলেন, রোববার ছুটির পরে এ ঘটনা ঘটেছে। পরে সকল শিক্ষার্থীদের একা বিদ্যালয়ের বাউন্ডারির বাইরে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো প্রয়োজনে বাইরে গেলে অভিভাবক বা কয়েকজন সহপাঠীর সঙ্গে যাওয়ার জন্য বলেছি।

মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, ঘটনার পরেই পুলিশ তদন্ত শুরু করেছে। আশা করি দ্রুতই এর রহস্য বেড়িয়ে আসবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগকে আইনানুগ প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩

ভবিষ্যদ্বাণীতে ভিদালের বাজিমাত, এবার জানালেন ফাইনালে স্পেনের প্রতিপক্ষের নাম

বরিশালে বাণিজ্য মেলা শেষে জিম্মি ২ শতাধিক উদ্যোক্তা

পিরোজপুরে দুই মিটার রিডারকে আটকে রাখলেন গ্রাহকরা

চাকরি হারালেন হাইকোর্টের সহকারী রেজিস্ট্রার

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

শিক্ষা ভবনের সামনে পুলিশি ব্যারিকেডের মুখে শিক্ষার্থীরা

পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীরা পাবেন বিশেষ সুযোগ

৪৮ ঘণ্টার ব্যবধানে ২ শিশু শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১০

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, আটক ২

১১

বন্যা কবলিত মানুষের পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে

১২

শেখ হাসিনাকে ফেরাতে তাগাদা অব্যাহত রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

স্পেনের কাজ শেষ, বিশ্বকাপে ‘ফাইনালিসিমা’ এখন আর্জেন্টিনার কাঁধে

১৪

মিরপুর মাজার রোডে হোটেল প্রজাপতি বাচ্চুর নারীব্যবসা ও মাদক সিন্ডিকেট

১৫

চিরিরবন্দরে ​বাড়ির আঙিনায় সবজি চাষ ফকির পাড়া গ্রামে বসুন্ধরা শুভসংঘের চারা বিতরণ

১৬

দুর্যোগে মানবতার হাত বাড়ালেন নেজাম উদ্দিন কোম্পানি: ইয়াংছায় ৩১৭ পরিবারে খাদ্যসামগ্রী, নগদ অর্থ ও ত্রিপল বিতরণ

১৭

টানা ৬ দিন বৃষ্টির পর ঢাকায় রোদের হাসি

১৮

চট্টগ্রাম ছাড়া সব শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা চলবে

১৯

ভারী বর্ষণ আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

২০