ক্রাইম এক্সপ্রের্স
১৫ জুলাই ২০২৬, ৯:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভবিষ্যদ্বাণীতে ভিদালের বাজিমাত, এবার জানালেন ফাইনালে স্পেনের প্রতিপক্ষের নাম

চলতি বিশ্বকাপে মাঠের লড়াইয়ে নিজেদের দেশ চিলি না থাকলেও মাঠের বাইরের আলোচনা পুরোদমে জমিয়ে রেখেছেন তারকা মিডফিল্ডার আর্তুরো ভিদাল। এবারের বিশ্বকাপে একের পর এক ম্যাচে তার করা নিখুঁত ভবিষ্যদ্বাণী ফুটবলপ্রেমীদের তাক লাগিয়ে দিয়েছে। স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনালের ফল মেলানোর পর এবার তিনি পরবর্তী ফাইনালিস্ট এবং টুর্নামেন্টের সম্ভাব্য চ্যাম্পিয়নের নামও ঘোষণা করে দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিদাল রসিকতা করে বলেন, ‘ফুটবলটা আমিই সবচেয়ে ভালো বুঝি। কোয়ার্টার ফাইনালের আগেই ভিদাল ভবিষ্যদ্বাণী করেছিলেন যে এবারের বিশ্বকাপ জিতবে স্পেন। এরপর সেমিফাইনালে স্পেন ২-০ গোলে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ওঠার পর এই তারকা ফুটবলার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এসে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘আমি আগেই বলেছিলাম কে বিশ্ব চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। আমি আগেই সতর্ক করেছিলাম যে স্পেন ফ্রান্সকে হারাবে। ফুটবল নিয়ে আমার চেয়ে বেশি আর কেউ জানে না। এর আগে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে স্পেনের কঠিন লড়াইয়ের পূর্বাভাসও তিনি দিয়েছিলেন, যা মিকেল মেরিনোর শেষ মুহূর্তের গোলে সত্যি প্রমাণিত হয়। আজ বিকেলে ফুটবল বিশ্বের অন্যতম হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এই হাই-প্রোফাইল সেমিফাইনাল নিয়েও নিজের মত জানাতে দ্বিধা করেননি এই চিলিয়ান তারকা। সাবেক বার্সেলোনা সতীর্থ ও বন্ধু লিওনেল মেসির প্রতি দারুণ শ্রদ্ধা ও ব্যক্তিগত সুসম্পর্ক থাকা সত্ত্বেও ভিদাল আবেগের চেয়ে দলগুলোর বর্তমান ফর্মকে বেশি প্রাধান্য দিয়েছেন। আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল নিয়ে ভিদালের অকপট বলেন, ‘ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যে ম্যাচ ওহ লিও, আমি দুঃখিত। তবে আমার মনে হয় ইংল্যান্ডই ফাইনালে যাবে এবং ফাইনাল ম্যাচটি হবে স্পেন বনাম ইংল্যান্ড। এর আগে কোয়ার্টার ফাইনালের ভবিষ্যৎ বলতে গিয়ে ভিদাল নরওয়ের বিপক্ষে ইংল্যান্ডকে এবং সুইজারল্যান্ডের বিপক্ষে মেসি ম্যাজিকের ওপর ভর করে আর্জেন্টিনাকে সেমিফাইনালে দেখার কথা বলেছিলেন- যার প্রতিটিই অক্ষরে অক্ষরে মিলে গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগকে আইনানুগ প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩

ভবিষ্যদ্বাণীতে ভিদালের বাজিমাত, এবার জানালেন ফাইনালে স্পেনের প্রতিপক্ষের নাম

বরিশালে বাণিজ্য মেলা শেষে জিম্মি ২ শতাধিক উদ্যোক্তা

পিরোজপুরে দুই মিটার রিডারকে আটকে রাখলেন গ্রাহকরা

চাকরি হারালেন হাইকোর্টের সহকারী রেজিস্ট্রার

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

শিক্ষা ভবনের সামনে পুলিশি ব্যারিকেডের মুখে শিক্ষার্থীরা

পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীরা পাবেন বিশেষ সুযোগ

৪৮ ঘণ্টার ব্যবধানে ২ শিশু শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১০

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, আটক ২

১১

বন্যা কবলিত মানুষের পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে

১২

শেখ হাসিনাকে ফেরাতে তাগাদা অব্যাহত রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

স্পেনের কাজ শেষ, বিশ্বকাপে ‘ফাইনালিসিমা’ এখন আর্জেন্টিনার কাঁধে

১৪

মিরপুর মাজার রোডে হোটেল প্রজাপতি বাচ্চুর নারীব্যবসা ও মাদক সিন্ডিকেট

১৫

চিরিরবন্দরে ​বাড়ির আঙিনায় সবজি চাষ ফকির পাড়া গ্রামে বসুন্ধরা শুভসংঘের চারা বিতরণ

১৬

দুর্যোগে মানবতার হাত বাড়ালেন নেজাম উদ্দিন কোম্পানি: ইয়াংছায় ৩১৭ পরিবারে খাদ্যসামগ্রী, নগদ অর্থ ও ত্রিপল বিতরণ

১৭

টানা ৬ দিন বৃষ্টির পর ঢাকায় রোদের হাসি

১৮

চট্টগ্রাম ছাড়া সব শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা চলবে

১৯

ভারী বর্ষণ আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

২০