ক্রাইম এক্সপ্রের্স
২৬ জুলাই ২০২৬, ৯:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চিরিরবন্দরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মো: সাব্বির হোসেন উপজেলা প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার, (২৬ জুলাই ) উপজেলা পরিষদ ইছামতি হলরুমে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফতেহা তুজ জোহরা।

কর্মশালায় সভাপতিত্ব করেন চিরিরবন্দর উপজেলা প্রকৌশলী মো. মাসুদার রহমান। কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেটস কনসালটিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস স্পেশালিস্ট প্রকৌশলী ফাহিম শাহরিয়ার। এছাড়াও কর্মশালায় জিআইএসভিত্তিক তথ্য বিশ্লেষণ ও কারিগরি কার্যক্রমে অংশ নেন বেটস কনসালটিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস অ্যানালিস্ট ফাহিম সাহারিয়ার ।কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এলজিইডির কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, সড়কের অগ্রাধিকার তালিকা প্রণয়ন এবং তথ্য যাচাইয়ের মাধ্যমে পরিকল্পিত ও টেকসই সড়ক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। সঠিক তথ্যভিত্তিক পরিকল্পনা বাস্তবায়িত হলে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধি পাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিরিরবন্দরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ভান্ডারিয়ার এতিমখানায় সরকারি বরাদ্দ নিয়ে প্রশ্ন, সুবিধাভোগীর সংখ্যা নিয়ে অসঙ্গতির অভিযোগ

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

ফিঙ্গারপ্রিন্টে কাজ হচ্ছে না, যাচাই হবে আইরিশ

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছেলেকে খাবার খাইয়ে বাড়ি ফেরা হলো না শহিদুলের

শূন্য হচ্ছে রাষ্ট্রপতির পদ এগিয়ে মির্জা ফখরুল

জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’?

রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

১০

আজাদ প্রোডাক্টসের মালিকের বিরুদ্ধে সাংবাদিককে মারধরের অভিযোগ

১১

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

১২

কেন মেসিকে বাদ দিয়ে রদ্রিকে দেওয়া হলো গোল্ডেন বল

১৩

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পরাজয়: হৃদরোগে দুই সমর্থকের মৃত্যু

১৪

সাংবাদিককে অসদাচরণ ও হেয় প্রতিপন্ন করার অভিযোগ বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসার মোঃ নাদিদ হোসাইনের বিরুদ্ধে

১৫

মিরপুরের হোটেল প্রজাপতিতে পুলিশের অভিযান

১৬

চিরিরবন্দরে ট্রাকের চাপায় এক সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

১৭

যাত্রাবাড়িতে কথিত অবৈধ হোটেল ঘিরে নারী বাণিজ্য ও মাদকের অভিযোগ

১৮

চাকরিজীবীদের জন্য এক মাসে দুই দফায় ছুটি নিয়ে সুখবর

১৯

১৮ জুলাই: অভ্যুত্থানের প্রথম বিজয় এসেছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ে

২০