শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

চেয়ারের চেয়েও সরু গাড়ি, উঠল গিনেসের রেকর্ডে

গাড়ি তো সাধারণত রাস্তায় চলার জন্যই তৈরি হয়।দশমিক ২ সেন্টিমিটার

গাড়ি তো সাধারণত রাস্তায় চলার জন্যই তৈরি হয়। কিন্তু এমন একটি গাড়ি তৈরি হয়েছে, যা অনায়াসে ঘরের দরজা দিয়ে শোবার ঘরেও ঢুকিয়ে রাখা সম্ভব! চার চাকার এই গাড়িটির চওড়া মাত্র ৫০ দশমিক ২ সেন্টিমিটার। আর এই অদ্ভুত গাড়ি তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন ইতালির গাড়ির মেকানিক আন্দ্রেয়া মারাজ্জি।দেখতে যেন খেলনা গাড়ি। কিন্তু এটি খেলনা নয়—পুরোদস্তুর চলন্ত গাড়ি।চার চাকার এই গাড়িটির চওড়া মাত্র ৫০ দশমিক ২ সেন্টিমিটার, অর্থাৎ প্রায় ১ ফুট ৮ ইঞ্চি। চওড়ায় একটি সাধারণ প্লাস্টিক চেয়ারের চেয়েও সরু।তবে লম্বায় গাড়িটি প্রায় ১১ ফুট।ইতালির গাড়ির মেকানিক আন্দ্রেয়া মারাজ্জি পুরোনো একটি ফিয়াট পান্ডা গাড়িকে কেটে-কুটে তৈরি করেছেন এই ব্যতিক্রমী যান। নাম দিয়েছেন ‘পান্ডা পার উনো’—অর্থাৎ একজনের জন্য পান্ডা।২০২৪ সালে এমন গাড়ি তৈরির ভাবনা আসে মারাজ্জির মাথায়।তাঁদের পারিবারিক ব্যবসা পুরোনো গাড়ি ভেঙে যন্ত্রাংশ আলাদা করার সঙ্গে যুক্ত। সেখানেই আসে ১৯৯৩ সালের একটি পুরোনো ফিয়াট পান্ডা।গাড়িটিকে ভাঙার বদলে ব্যতিক্রম কিছু করার পরিকল্পনা করেন মারাজ্জি।

আড়ও পড়ুন,সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ আহত ৪

 প্রথমে খুলে ফেলেন দুই পাশের দরজা ও প্যানেল। এরপর গাড়ির মাঝখান কেটে দুই পাশের অংশ আবার জোড়া লাগানো হয়।সবচেয়ে কঠিন ছিল দুই পাশকে নিখুঁতভাবে সমান রেখে জোড়া দেওয়া।এরপর নতুন করে তৈরি করা হয় বনেট, ছাদ, পেছনের অংশ ও জানালা। গাড়িটির প্রায় ৯০ শতাংশ অংশই এসেছে পুরোনো ফিয়াট পান্ডা থেকে।গাড়িটিতে রয়েছে ছোট বৈদ্যুতিক মোটর ও ব্যাটারি। ছোট করা হয়েছে স্টিয়ারিংও। হেডলাইট ও দিকনির্দেশক বাতিও ঠিকভাবে কাজ করে।তবে গতি খুব বেশি নয়। ঘণ্টায় সর্বোচ্চ ১৫ কিলোমিটার গতিতে চলতে পারে গাড়িটি।শুধু গতি নয়, বাঁক নেওয়ার সময় স্থিতিশীলতারও সীমাবদ্ধতা রয়েছে। তাই দ্রুতগতির সড়কে চালানোর জন্য নয়, বরং ব্যতিক্রমী নির্মাণ আর বিশ্বরেকর্ডের জন্যই নজর কেড়েছে মারাজ্জির এই ক্ষুদে গাড়ি।

বিষয় : ইতালি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

চেয়ারের চেয়েও সরু গাড়ি, উঠল গিনেসের রেকর্ডে

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x