বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

মিয়ানমার হয়ে চীন করিডোরে ইতিবাচক ঢাকা

ক্রাইম এক্সপ্রেস
ক্রাইম এক্সপ্রেস

মিয়ানমার হয়ে চীন করিডোরে ইতিবাচক ঢাকা
মিয়ানমার হয়ে চীন করিডোরে ইতিবাচক ঢাকা

মিয়ানমার হয়ে বাংলাদেশ থেকে চীন পর্যন্ত প্রস্তাবিত করিডোর নিয়ে কোনো ধরনের ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না সরকার। বরং এ করিডোর বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে ঢাকা। তবে করিডোর চালুর আগে রোহিঙ্গা সংকটের সমাধান প্রয়োজন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংকে বিদায় জানানোর পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মিয়ানমার হয়ে চীনের সঙ্গে বাংলাদেশের প্রস্তাবিত করিডোর নিয়ে সরকারের কোনো ভূরাজনৈতিক উদ্বেগ নেই। এ করিডোর বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। 

আরও পড়ুন,ক্রসফায়ার নিয়ে প্রধানমন্ত্রীর ফেরার অপেক্ষায় সরকার

তবে এ উদ্যোগ বাস্তবায়নের আগে রোহিঙ্গা সংকটের সমাধান জরুরি। এদিকে আগামী ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টিকে হাস্যকর বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, শেখ হাসিনা একজন পলাতক সন্ত্রাসী। তার ক্ষেত্রে দেশে প্রত্যাবর্তনের বিষয়টি প্রযোজ্য নয়। বরং বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে হস্তান্তরের বিষয়টি প্রযোজ্য। প্রস্তাবিত করিডোর বাস্তবায়ন, রোহিঙ্গা সংকটের সমাধান এবং চীনের সঙ্গে অর্থনৈতিক যোগাযোগ জোরদারের বিষয়গুলো নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বিষয় : বাংলাদেশ চীন প্রস্তাবিত

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

মিয়ানমার হয়ে চীন করিডোরে ইতিবাচক ঢাকা

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
মিয়ানমার হয়ে চীন করিডোরে ইতিবাচক ঢাকা
0:00 0:00
1.0x