রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপের আশা ছেড়ে পরের চক্রে বাবর

চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের আশা প্রায় শেষ। তাই এবারের আসর নিয়ে আর ভাবছেন না পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক বাবর আজম। তাঁর লক্ষ্য এখন পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের জন্য প্রতিযোগিতামূলক দল গড়ে তোলা। এ জন্য দলে তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে ভারসাম্য রাখার পরিকল্পনা করছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের ঘরের মাঠের টেস্ট সিরিজের আগে সংবাদ সম্মেলনে এসব কথা জানান বাবর। তিনি বলেন, ইংল্যান্ড সফরের পর থেকেই পাকিস্তান দল নতুন পরিকল্পনায় এগোচ্ছে। ভবিষ্যতের কথা মাথায় রেখে দল পুনর্গঠনে গুরুত্ব দেওয়া হচ্ছে। বাবরের ভাষায়, ‘আমাদের দল খুবই তরুণ। ইংল্যান্ড সফরের পর আমরা অন্য পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা ভবিষ্যতের দিকে তাকাচ্ছি।’ চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে পাকিস্তানের পারফরম্যান্স হতাশাজনক। ৯ ম্যাচ খেলে ৭টিতেই হেরেছে দলটি। পয়েন্টের শতকরা হার মাত্র ৪.৬৩। বর্তমানে চক্রের তলানিতে রয়েছে পাকিস্তান।

আরও পড়ুন, বব উইলিস ট্রফি জিতলেন ওলি রবিনসন

বাবরও স্বীকার করেছেন, চলতি আসরে পাকিস্তানের সম্ভাবনা প্রায় শেষ। তাই পরবর্তী চক্রের প্রস্তুতিতেই এখন বেশি মনোযোগ দিচ্ছে দল। তিনি বলেন, ‘এ বছরের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা প্রায় ছিটকে গেছি। তাই আমাদের নজর এখন পরের চক্রে। আমরা আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য তৈরি হচ্ছি। প্রতিযোগিতামূলক দল গড়তে আমরা আলাদা পথ নিয়েছি।’ দলে তরুণদের সুযোগ দেওয়ার পাশাপাশি অভিজ্ঞ ক্রিকেটারদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান পাকিস্তান অধিনায়ক। তাঁর মতে, সিনিয়র ও জুনিয়রদের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ দল গড়ে তোলা জরুরি। এতে তরুণ ক্রিকেটাররা নিজেদের দক্ষতা প্রকাশের সুযোগ পাবেন এবং দলের শক্তিও বাড়বে। বাবর আশা প্রকাশ করেন, নতুন পরিকল্পনা পাকিস্তান দলকে আরও উচ্চতায় নিয়ে যাবে। তবে আপাতত তাঁদের মনোযোগ শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে।

বিষয় : টেস্ট চ্যাম্পিয়নশিপ বাবর আজম

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপের আশা ছেড়ে পরের চক্রে বাবর

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x