শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

সারাদেশ

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, ছড়িয়ে পড়ছে ধোঁয়া

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, ছড়িয়ে পড়ছে ধোঁয়া

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ উৎপাদন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। পাশাপাশি আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবির সদস্যরা। বুধবার সকাল সোয়া ১০টার দিকে কারখানাটির ইউনিট-২-এ আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত কারখানার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। বাড়তে থাকে আগুনের শিখা ও ধোঁয়া। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে টঙ্গী, গাজীপুর, উত্তরা, কুর্মিটোলা, রাজেন্দ্রপুর ও পূর্বাচলসহ আশপাশের বিভিন্ন স্টেশনের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ ছাড়া মিরপুর থেকে একটি বিশেষ হ্যাজম্যাট টেন্ডার ঘটনাস্থলে পাঠানো হয়েছে। টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার শাহিন আলম জানিয়েছেন, কারখানার ভবনটি ইস্পাত ও অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। আরোও পড়ুন,কোটি টাকার সেতু রক্ষা করা গেল না, বিচ্ছিন্ন দুই জেলার যোগাযোগভবনটিতে কাচও রয়েছে। এ কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে এবং তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের। অগ্নিকাণ্ডে কারখানার ভেতরে থাকা ওষুধ, উৎপাদনসংশ্লিষ্ট সরঞ্জাম ও বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানা গেছে। তবে ভবনের কোন তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে, বুধবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কারখানার ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কাজ করছেন। পরিস্থিতির বিষয়ে প্রশাসন সার্বক্ষণিক খোঁজখবর রাখছে। কারখানাটির আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিজিবির সদস্যদের তৎপরতা অব্যাহত রয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

কোটি টাকার সেতু রক্ষা করা গেল না, বিচ্ছিন্ন দুই জেলার যোগাযোগ

ফরিদপুরে পদ্মা নদীর তীব্র ভাঙনে বিলীন হয়ে গেছে প্রায় আট কোটি টাকা ব্যয়ে নির্মিত ৪০ মিটার দীর্ঘ একটি সেতু। নির্মাণের মাত্র ছয় বছরের মাথায় সেতুটি নদীগর্ভে ধসে পড়ায় ফরিদপুর ও মানিকগঞ্জের অন্তত দুই হাজার মানুষের যাতায়াতের পথ বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন দুই জেলার কয়েকটি গ্রামের বাসিন্দারা। সোমবার, ১২ অক্টোবর, ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর গ্রামে পদ্মার ভাঙনে সেতুটি ধসে পড়ে। স্থানীয় বাসিন্দা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি সূত্রে জানা গেছে, ২০১৯-২০২০ অর্থবছরে সাত কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। এর দৈর্ঘ্য ছিল ৪০ মিটার এবং প্রস্থ ১২ ফুট। সেতুটি দিয়ে ফরিদপুরের নর্থ চ্যানেল ইউনিয়নের আজমত আলী মণ্ডলের ডাঙ্গী, মোনতাজ মাদবরের ডাঙ্গী ও আদর্শ গ্রামের মানুষ যাতায়াত করতেন। আরও পড়ুন,স্টিচিং ইন্টারপ্লাস্টের সহযোগিতায় ১৩৫ রোগীর অস্ত্রোপচারপাশাপাশি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের সেলিমপুর, জয়পুর, নতুন হাট, গঙ্গাবর্দী, হরিহরদিয়া, পাটগ্রাম ও নটাখোলা গ্রামের বাসিন্দারাও সেতুটি ব্যবহার করতেন। এটি ধসে পড়ায় এসব এলাকার মানুষের চলাচলে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। নর্থ চ্যানেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাকুজ্জামান জানান, সেতুটির পূর্ব পাশের পাইলিংয়ের নিচ থেকে মাটি সরে যাওয়ায় এটি নদীতে ধসে পড়ে। সেতুটি রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বালুর বস্তা ফেলা হলেও শেষ পর্যন্ত তা কাজে আসেনি। ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া বলেন, সেতুটি রক্ষার জন্য ১৫০ মিটার এলাকায় বালুর বস্তা ফেলা হয়েছিল। কিন্তু নদীভাঙন প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে চলায় সেতুটি রক্ষা করা সম্ভব হয়নি। বর্ষা মৌসুমে শক্তিশালী প্রতিরোধমূলক উদ্যোগ নেওয়াও কঠিন ছিল। এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলাম জানান, গত কয়েক মাস ধরে ওই এলাকায় তীব্র ভাঙন চলছে। দীর্ঘ প্রায় ৩০ বছরের মধ্যে এমন ভাঙন দেখা যায়নি বলে স্থানীয়দের ভাষ্য।

কোটি টাকার সেতু রক্ষা করা গেল না, বিচ্ছিন্ন দুই জেলার যোগাযোগ

ফতুল্লার বিলাসনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন সবাই

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬টি ঝুটের গুদামের মালামাল পুড়ে গেছে। গুদামমালিকদের দাবি, এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকার বেশি। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রোববার, ১১ অক্টোবর, দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার ফতুল্লা থানার বিলাসনগর এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিলাসনগর এলাকার একটি ঝুটের গুদামে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের গুদামগুলোতে ছড়িয়ে পড়ে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শিবু মার্কেট, নারায়ণগঞ্জ ও হাজীগঞ্জ ফায়ার স্টেশনের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আরও পড়ুন,স্টিচিং ইন্টারপ্লাস্টের সহযোগিতায় ১৩৫ রোগীর অস্ত্রোপচারদীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই ২৬টি গুদামে থাকা ঝুটের কাপড়সহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণের কাজ চলছে। অন্যদিকে, পুড়ে যাওয়া কয়েকটি গুদামের মালিক ইমরান হোসেন জানান, রাতে হঠাৎ একটি গুদামে আগুন লাগে। পরে তা দ্রুত আশপাশের গুদামগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে গুদামগুলোর সব মালামাল পুড়ে গেছে বলে দাবি করেন তিনি। ইমরান হোসেনের দাবি, অগ্নিকাণ্ডে সব গুদামের মালামাল মিলিয়ে এক কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ এখনো জানানো হয়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটকে আগুনের সম্ভাব্য কারণ মনে করা হলেও তদন্তের পর প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

ফতুল্লার বিলাসনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন সবাই

স্টিচিং ইন্টারপ্লাস্টের সহযোগিতায় ১৩৫ রোগীর অস্ত্রোপচার

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে দুই সপ্তাহব্যাপী বিনা মূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প সম্পন্ন হয়েছে। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে এবং নেদারল্যান্ডসভিত্তিক সংস্থা স্টিচিং ইন্টারপ্লাস্টের সহযোগিতায় এই ক্যাম্প আয়োজন করা হয়। গত ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত পরিচালিত এ ক্যাম্পে ঠোঁটকাটা, তালুকাটা ও পোড়া সমস্যায় আক্রান্ত ৩২৬ জন রোগীর মধ্যে ১৩৫ জনকে বিনা মূল্যে বিশেষায়িত চিকিৎসা ও অস্ত্রোপচার সেবা দেওয়া হয়েছে। যমুনা ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আরও পড়ুন,সারা বছর ফল আমদানির শুল্ককাঠামো যৌক্তিক করার আশ্বাস বাণিজ্যমন্ত্রীররাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে সার্জারি ক্যাম্পের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও ব্যাংকটির নির্বাহী কমিটির চেয়ারম্যান নূর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহিদুল ইসলাম। এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টিচিং ইন্টারপ্লাস্ট হল্যান্ডের টিম লিডার মেনো হুইকেশোভেন ও তাঁর দলের চিকিৎসকেরা। অনুষ্ঠানে যমুনা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন। এ ধরনের উদ্যোগের মাধ্যমে ঠোঁটকাটা, তালুকাটা ও পোড়াজনিত সমস্যায় আক্রান্ত রোগীদের বিশেষায়িত চিকিৎসা ও অস্ত্রোপচার সেবা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

স্টিচিং ইন্টারপ্লাস্টের সহযোগিতায় ১৩৫ রোগীর অস্ত্রোপচার

সারা বছর ফল আমদানির শুল্ককাঠামো যৌক্তিক করার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

শুধু রমজানকে কেন্দ্র করে নয়, সারা বছর নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারদর স্থিতিশীল রাখতে মাল্টাসহ সব ধরনের ফল আমদানির শুল্ককাঠামো দ্রুত যুক্তিসংগত করার আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার ৮ অক্টোবর দুপুরে চট্টগ্রাম নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বাজার স্থিতিশীলতা নিশ্চিত করতে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ সভার আয়োজন করে। বাণিজ্যমন্ত্রী বলেন, সারা বছর পণ্যের দাম স্থিতিশীল রাখার বিষয়ে আগে সমন্বিতভাবে কাজ করা হয়নি। আরও পড়ুন,গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ধানক্ষেত থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারএখন সরকার বিষয়টি নিয়ে কাজ করছে। মৌসুমের বাইরেও যাতে পণ্যের উৎপাদন স্বাভাবিক রাখা যায়, সে জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমদানি শুল্ককাঠামোয় যেসব পরিবর্তন আনা হবে, তা শুধু রমজানকে সামনে রেখে নয়, বরং সারা বছরের জন্য কার্যকর করার পরিকল্পনা রয়েছে। আসন্ন রমজানে পণ্যসংকটের আশঙ্কা নেই বলেও জানান বাণিজ্যমন্ত্রী। তাঁর ভাষ্য, রমজানের আগে পর্যাপ্ত ভোগ্যপণ্য আমদানি হয়েছে। এ পর্যন্ত যে পরিমাণ ঋণপত্র বা এলসি এবং আমদানির অনুমতিপত্র খোলা হয়েছে, তাতে রমজানে পণ্যের ঘাটতি হওয়ার আশঙ্কা নেই। একই সঙ্গে বাজারদর স্থিতিশীল রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। কৃষি ও আবহাওয়ার পরিবর্তন প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং গ্রিন ফার্মিংয়ের কারণে কৃষিতে পরিবর্তন আসছে। বাংলাদেশেও এর ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। উদাহরণ হিসেবে তিনি সিলেট অঞ্চলে তরমুজ চাষের কথা উল্লেখ করেন। তবে বর্ষাকাল সবজি উৎপাদনের প্রধান মৌসুম না হওয়ায় ওই সময়ে দাম সব সময় কম রাখা সম্ভব নাও হতে পারে বলে জানান তিনি।

সারা বছর ফল আমদানির শুল্ককাঠামো যৌক্তিক করার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ধানক্ষেত থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

কুমিল্লার লালমাই উপজেলায় ফসলি মাঠ থেকে জান্নাতুল তাজমিন নামে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার জগতপুর গ্রামের নির্জন পাকা সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে থানায় হত্যা মামলা করেছেন নিহতের বাবা। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নির্জন সড়কের পাশে একটি সিএনজিচালিত অটোরিকশা উল্টে পড়ে থাকতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। গাড়িটি থেকে প্রায় ২০ থেকে ৩০ গজ দূরে পড়ে ছিল একটি ভ্যানিটি ব্যাগ। আশপাশের চার থেকে পাঁচটি ধানক্ষেতের ধানগাছও দুমড়েমুচড়ে এলোমেলো অবস্থায় ছিল। এসব চিহ্ন ধরে এগিয়ে গিয়ে ধানক্ষেতের কাদার মধ্যে মুখ গোঁজা অবস্থায় কিশোরীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। আরও পড়ুন,মহানবীর আদর্শে পরিবার সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক ভূমিকা সম্ভবতার গলায় প্যাঁচানো ছিল একটি গামছা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও অটোরিকশাটি উদ্ধার করে। নিহত জান্নাতুল তাজমিন কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা আব্দুল আলিম ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রেনেটার কুমিল্লা অঞ্চলে কর্মরত। তাদের গ্রামের বাড়ি যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামে। তবে পরিবারের সঙ্গে তাজমিন কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় ভাড়া বাসায় থাকত। কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার সদর দক্ষিণ সার্কেলের মোস্তাইন বিল্লাহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাজমিনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার শরীরে দৃশ্যমান বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ এবং অন্য কোনো নির্যাতনের ঘটনা ঘটেছিল কি না, তা নিশ্চিত হওয়া যাবে।তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে জব্দ করা নিবন্ধিত অটোরিকশাটির সূত্র ধরে জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে।ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার রাতেই তাজমিনের মরদেহ নিয়ে যশোরের উদ্দেশে রওনা হন স্বজনরা। পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। এ ঘটনায় তাজমিনের বাবা আব্দুল আলিম বাদী হয়ে লালমাই থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।

গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ধানক্ষেত থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

মহানবীর আদর্শে পরিবার সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক ভূমিকা সম্ভব

মহানবী হযরত মুহাম্মদ সা:-এর শিক্ষা ও জীবনাদর্শ অনুসরণের মধ্যেই মানবতার প্রকৃত মুক্তির পথ নিহিত বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ইসলামিক স্কলার ও তরুণ গবেষক মুফতি আহমাদ শরীফ বিন আসাদ। তিনি বলেছেন, মহানবী সা: ছিলেন মানবতার মুক্তিদূত। তাঁর শিক্ষা, আদর্শ ও জীবনদর্শন নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। একই সঙ্গে শিক্ষাক্ষেত্রে মুসলমানদের গৌরবোজ্জ্বল ইতিহাস সম্পর্কে তরুণ প্রজন্মকে জানাতে হবে। বৃহস্পতিবার ৮ অক্টোবর দুপুরে সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলায় তামাদ্দুনিক ও সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সীরাতুন্নবী সা:-এর মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুফতি আহমাদ শরীফ বিন আসাদ বলেন, জ্ঞানার্জন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে মহানবী সা: যে শিক্ষার ভিত্তি গড়ে দিয়েছিলেন, তা অনুসরণ করেই মুসলমানরা একসময় শিক্ষা ও জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে বিশ্বকে নেতৃত্ব দিয়েছে। আরও পড়ুন,কমলনগরে যুবককে অপহরণ করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবিতাঁর জীবন ছিল জ্ঞান, শিক্ষা, নৈতিকতা ও মানবকল্যাণের অনন্য দৃষ্টান্ত। তিনি আরও বলেন, মহানবী সা: মানুষকে অজ্ঞতা ও অন্ধকার থেকে জ্ঞানের আলোয় নিয়ে এসেছেন। তাঁর শিক্ষায় মানুষে মানুষে ভেদাভেদ, অন্যায় ও অবিচারের পরিবর্তে সাম্য, ন্যায়বিচার, মানবিকতা ও কল্যাণের গুরুত্ব তুলে ধরা হয়েছে। তাই আদর্শ মানুষ এবং আলোকিত সমাজ গঠনে মহানবী সা:-এর জীবনাদর্শের চর্চা অপরিহার্য। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী বলেন, মুসলমানদের ইতিহাসে জ্ঞানচর্চা ও শিক্ষার যে সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে, তা নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। শিক্ষা কেবল সনদ অর্জনের মাধ্যম নয়; বরং মানুষের চরিত্র, নৈতিকতা ও মূল্যবোধ গঠনের গুরুত্বপূর্ণ উপায়। মহানবী সা:-এর আদর্শে শিক্ষিত প্রজন্ম পরিবার, সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। জামেয়ার অধ্যক্ষ মাওলানা মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং প্রভাষক মাওলানা ফখরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, অতিরিক্ত উপাধ্যক্ষ মাওলানা কমর উদ্দীন এবং অধ্যাপক মাওলানা আব্দুন নুর।

মহানবীর আদর্শে পরিবার সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক ভূমিকা সম্ভব

কমলনগরে যুবককে অপহরণ করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি

লক্ষ্মীপুরের কমলনগরে মো. আজাদ উদ্দিন নামে এক যুবককে অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে অপহরণের শিকার হন তিনি। এ ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে কমলনগর থানায় অভিযোগ করেছেন তাঁর শ্বশুর মো. ছানা উল্যাহ। অপহৃত যুবককে উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। অপহৃত আজাদ উদ্দিনের বয়স ৩৫ বছর। তিনি উপজেলার চর ফলকন গ্রামের ছায়েদুল হকের ছেলে। উপজেলা সদর হাজিরহাট বাজারে তাঁর একটি কনফেকশনারির দোকান রয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে দোকানের উদ্দেশে রওনা হন আজাদ। বাজারের কাছাকাছি পৌঁছালে পথিমধ্যে কয়েকজন দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে। পরে তাঁকে জোরপূর্বক একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায় তারা। কমলনগর থানার উপপরিদর্শক মো. ফারুক হোসেন জানান, বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, বাড়ি থেকে বাজারে আসার পথে কয়েকজন ব্যক্তি আজাদের গতিরোধ করে তাঁকে সিএনজিতে তুলে নিয়ে যায়।আরও পড়ুন,ভবনের অংশ ধসে আহত কেরামত উল্লাহর মৃত্যুখবর পাওয়ার পর থেকেই তাঁকে উদ্ধারে পুলিশি তৎপরতা শুরু হয়েছে। পুলিশ জানায়, অপহরণকারীরা আজাদের শ্বশুরের মুঠোফোনে যোগাযোগ করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। তবে সন্ধ্যার পর থেকে তারা একের পর এক স্থান পরিবর্তন করছে বলে ধারণা করা হচ্ছে। যে সিএনজিতে করে আজাদকে অপহরণ করা হয়েছে, সেটির নম্বর লক্ষ্মীপুর-ঠ-১১-৫৮৩৬। সিএনজিচালকের মুঠোফোন নম্বরও সংগ্রহ করেছে পুলিশ। তবে বর্তমানে নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। উপপরিদর্শক ফারুক হোসেন আরও জানান, সিএনজিটির নম্বর উল্লেখ করে জেলার বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। কোথাও গাড়িটির সন্ধান পাওয়া গেলে সেটি আটকানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। অপহৃত আজাদ উদ্দিনকে দ্রুত উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তাঁকে উদ্ধার করা সম্ভব হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

কমলনগরে যুবককে অপহরণ করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি

ভবনের অংশ ধসে আহত কেরামত উল্লাহর মৃত্যু

নওগাঁর মান্দায় পুরোনো ভবন ভাঙার কাজ করতে গিয়ে ভবনের একাংশ ধসে গুরুতর আহত কেরামত উল্লাহ সরদার নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত কেরামত উল্লাহ সরদারের বয়স ৪০ বছর। তিনি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের উত্তর চকরামরপুর গ্রামের মৃত অফের আলী সরদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সকালে মান্দা উপজেলার কশব ইউনিয়নের তালপাতিল গ্রামে লুৎফর রহমানের একটি পুরোনো ভবন ভাঙার কাজে যান কেরামত উল্লাহ। সকাল ১০টার দিকে কাজ করার সময় হঠাৎ ভবনের একটি অংশ ধসে তার ওপর পড়ে। আরও পড়ুন,কিশোরীকে অপহরণ ও ধর্ষণ দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ডএতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয় তাকে। বুধবার রাত ১০টার দিকে অস্ত্রোপচারের জন্য কেরামত উল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টা ২০ মিনিটের দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় বৃহস্পতিবার মান্দা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের বোন ময়না বিবি বাদী হয়ে মামলাটি করেন। মান্দা থানার পরিদর্শক তদন্ত আলেফ উদ্দিন জানান, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভবনের অংশ ধসে আহত কেরামত উল্লাহর মৃত্যু

কিশোরীকে অপহরণ ও ধর্ষণ দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুরের ভাঙ্গায় ১৫ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে অপহরণ করে ধর্ষণের দায়ে দুই তরুণকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত দুই তরুণ হলেন ভাঙ্গা পৌরসভার হোগলাকান্দি মহল্লার মোহন বিশ্বাস ও তায়েব মাতুব্বর। রায় ঘোষণার সময় তারা আদালতে অনুপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। আদালত সূত্রে জানা যায়, ধর্ষণের দায়ে দুই আসামির প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন বছর করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।আরও পড়ুন,হাঁসের খামারে বিষ প্রয়োগের অভিযোগ অসুস্থ আরও দুই শতাধিক একই মামলায় অপহরণের দায়ে তাদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মামলার সরকারি কৌঁসুলি গোলাম রব্বানী ভূইয়া জানান, আদালতের নির্দেশ অনুযায়ী দুই ধারায় দেওয়া সাজা একইসঙ্গে ভোগ করবেন আসামিরা। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৮ আগস্ট বিকেল ৪টার দিকে ভাঙ্গা উপজেলার একটি গ্রামের বাড়ির পাশ থেকে ওই ১৫ বছর বয়সী কিশোরীকে মুখে রুমাল চেপে কালো কাচের একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় মোহন ও তায়েব। পরে ভাঙ্গা গোলচত্বর ও মুনসুরাবাদ এলাকার মহাসড়ক দিয়ে মাইক্রোবাসটি চলার সময় কিশোরীকে ধর্ষণ করা হয়। সন্ধ্যার দিকে তাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে যায় তারা। ঘটনার পর কিশোরী পরিবারের সদস্যদের বিষয়টি জানালে পরদিন ৯ আগস্ট তার বাবা ভাঙ্গা থানায় মামলা করেন। মামলায় মোহন ও তায়েবকে আসামি করা হয়।পরে মামলাটি তদন্ত করেন ভাঙ্গা থানার পরিদর্শক তদন্ত বিকাশ মণ্ডল। তদন্ত শেষে ২০২১ সালের ৩ জানুয়ারি দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার আদালত তাদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।

কিশোরীকে অপহরণ ও ধর্ষণ দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড

হাঁসের খামারে বিষ প্রয়োগের অভিযোগ অসুস্থ আরও দুই শতাধিক

মৌলভীবাজারের কুলাউড়ায় জমিতে ছড়িয়ে রাখা বিষ মেশানো ধান খেয়ে ৭০টি ডিমপাড়া হাঁস মারা যাওয়ার অভিযোগ উঠেছে। একই ঘটনায় খামারের আরও দুই শতাধিক হাঁস অসুস্থ হয়ে পড়েছে বলে জানিয়েছেন খামারি শাহাবুদ্দিন। রোববার উপজেলার পূর্ব সিঙ্গুর এলাকায় এ ঘটনা ঘটে। শাহাবুদ্দিন জানান, তার খামারে ক্যাম্পবেল জাতের মোট ৩১০টি হাঁস ছিল। স্থানীয়ভাবে এসব হাঁস ‘টেপি হাঁস’ নামে পরিচিত। এর বেশির ভাগই নিয়মিত ডিম দিত। প্রতিদিন সকালে বাড়ির পাশের হাতপারি গাঙে হাঁসগুলো ছেড়ে দিতেন তিনি এবং বিকেলে আবার বাড়িতে নিয়ে আসতেন। রোববার সকালেও নিয়ম অনুযায়ী হাঁসগুলো নদীতে ছেড়ে দেন শাহাবুদ্দিন। পরে দুপুরে প্রতিবেশীদের কাছ থেকে হাঁস মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি ৭০টি মৃত হাঁস দেখতে পান। সেখানে স্থানীয় আরও ছয়টি মৃত হাঁসও পড়ে থাকতে দেখা যায়।আরও পড়ুন,টাকার বিনিময়ে পিচ্চি রাজাকে পালানোর সুযোগ দেয় পুলিশ পরে জীবিত হাঁসগুলো বাড়িতে নিয়ে আসেন তিনি। খামারির দাবি, নদীর কিনারের একটি জমিতে ধান ছড়িয়ে-ছিটিয়ে রাখা ছিল। মৃত হাঁসগুলোর পেটের ভেতর ওই ধান পাওয়া গেছে। তার ধারণা, ধানের সঙ্গে বিষ মেশানো ছিল এবং সেগুলো খেয়েই হাঁসগুলোর মৃত্যু হয়েছে। তবে ধানে সত্যিই বিষ মেশানো ছিল কি না তা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। শাহাবুদ্দিন জানান, জীবিকার তাগিদে পাঁচ বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন তিনি। ২০২৪ সালে অসুস্থ হয়ে দেশে ফিরে হাঁসের খামার গড়ে তোলেন। এই খামারের আয় দিয়েই তার সংসার চলে। ঘটনার পর প্রাণিচিকিৎসকের পরামর্শ ও ব্যবস্থাপত্র অনুযায়ী অসুস্থ হাঁসগুলোকে চিকিৎসা দেওয়া হচ্ছে।বরমচাল ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ময়নুল হক ঘটনাটিকে অমানবিক উল্লেখ করেছেন। তিনি বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। একই সঙ্গে খামারমালিককে কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

হাঁসের খামারে বিষ প্রয়োগের অভিযোগ অসুস্থ আরও দুই শতাধিক

পৈতৃক জমিতে সার দিতে গিয়ে দুই ভাইকে কুপিয়ে জখম

পটুয়াখালীর বাউফলে পৈতৃক চাষকৃত জমিতে সার দিতে গিয়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে দুই ভাই গুরুতর আহত হয়েছেন। রোববার সকাল ১১টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাকডাল গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন পাকডাল গ্রামের মৃত ইব্রাহিম মৃধার ছেলে সাবু মৃধা, বয়স ৩০ বছর এবং তাঁর ছোট ভাই মুসা মৃধা, বয়স ২৫ বছর। স্থানীয় সূত্র ও পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে তাদের চাচা নাসির মৃধার সঙ্গে বিরোধ চলে আসছিল। পরিবারের সদস্যরা জানান, প্রায় ১৫ বছর আগে সাবু ও মুসার বাবা মারা যান। এরপর থেকে তাদের চাচা নাসির মৃধা ভিটেমাটি ও জমিজমা দখল করে রেখেছেন বলে অভিযোগ রয়েছে। দুই ভাইকে বসতবাড়িতে থাকতে না দেওয়ার পাশাপাশি বাড়িতে গেলে মারধর ও ভয়ভীতি দেখানো হতো বলেও পরিবারের অভিযোগ। এ কারণে তারা দীর্ঘদিন ধরে পাশের মান্দারবণ গ্রামে নানাবাড়িতে বসবাস করে আসছিলেন। আরও পড়ুন,হুক ছিঁড়ে লাউয়াছড়ায় আটকা পাহাড়িকা এক্সপ্রেসরোববার সকালে দুই ভাই নিজেদের পৈতৃক জমিতে সার ছিটাতে গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ পরিবারের। এ সময় চাচা নাসির মৃধা, তাঁর চাচাতো ভাই শহিদুল ও রুহুলসহ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে গুরুতর আহত করেন বলে দাবি করা হয়েছে। হামলার পর আহত দুই ভাইকে ঘটনাস্থলে ফেলে রেখে হামলাকারীরা চলে যায় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ ঘটনায় অভিযুক্ত নাসির মৃধা, শহিদুল ও রুহুলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানিয়েছেন, আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পৈতৃক জমিতে সার দিতে গিয়ে দুই ভাইকে কুপিয়ে জখম

হুক ছিঁড়ে লাউয়াছড়ায় আটকা পাহাড়িকা এক্সপ্রেস

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লাউয়াছড়া বনে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের বগির জোড়ার হুক ছিঁড়ে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। শুক্রবার দুপুর ১টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস লাউয়াছড়া এলাকায় পৌঁছালে ট্রেনটির বগির জোড়ার হুক ছিঁড়ে যায়। এতে ট্রেনটি সেখানে আটকে পড়ে এবং ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আড়ও পড়ুন,ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৭পরে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ছিঁড়ে যাওয়া হুক পুনঃসংযোগের কাজ শুরু করেন। হুক মেরামতের কাজ শেষ হলে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। শ্রীমঙ্গল স্টেশনের স্টেশন মাস্টার শিপলু সূত্রধর জানান, পাহাড়িকা এক্সপ্রেসের বগির জয়েন্টের হুক ছিঁড়ে যাওয়ার পর ট্রেনটি সাতটি বগি নিয়ে শ্রীমঙ্গল স্টেশনে চলে আসে। বর্তমানে ছিঁড়ে যাওয়া হুক মেরামতের কাজ চলছে। হুক মেরামত শেষ না হওয়া পর্যন্ত সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগে এই বিঘ্ন অব্যাহত থাকবে।

হুক ছিঁড়ে লাউয়াছড়ায় আটকা পাহাড়িকা এক্সপ্রেস

ঘাটাইলে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

টাঙ্গাইলের ঘাটাইলে স্ত্রী তামান্না ইসলম তন্নিকে (২০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মো: রোমান মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে তাৎক্ষণিক আটক করেছে পুলিশ।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের উত্তর খিলগাতি গ্রামে এ ঘটনা ঘটে।মৃত তন্নি দেউলাবাড়ি ইউনিয়ন উত্তর খিলগাতি গ্রামের প্রবাসী তোফাজ্জল হোসেনের মেয়ে। অভিযুক্ত স্বামী রোমান মিয়া মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের শিবরামবাড়ি গ্রামের তুলা মিয়ার ছেলে।পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে রোমান মিয়া তার শ্বশুর বাড়িতে স্ত্রীর সাথে এক রাত্রিযাপন করেন। রাতে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক ঝামেলা নিয়ে কথা কাটাকাটি এবং মারামারি হয়। এক পর্যায়ে স্বামী রোমান শ্বশুর বাড়ির পরিবারের সবাইকে ডেকে জানান তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে। পরে বুধবার ভোরে মুমূর্ষু অবস্থায় তন্নিকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  পরিবারের দাবি, তন্নির গলায় এবং সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের ধারণা রাতেই স্বামীর দেয়া কোনো আঘাতে তার মৃত্যু হয়।  আড়ও পড়ুন,বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের পর কলেজছাত্রীকে তুলে নেওয়ার অভিযোগ, রিজভী পলাতকতন্নির বাবা তোফাজ্জল হোসেন বলেন, ‘আমার মেয়ের জামাই রাতেই আমার মেয়েকে মেরে ফেলেছে। এ ঘটনায় আমি থানায় মামলা করতে এসেছি।’ এলাকাবাসী জানায়, এক বছর আগে রোমানের সাথে বিয়ে হয় তন্নির। রাতে রোমান তন্নির ঘরে ছিলেন এবং তাদের ঝগড়া হয়। এ ব্যাপারে দেউলাবাড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবু হানিফ বলেন, ‘মেয়েটিকে অত্যাচার করে তার স্বামী মেরে ফেলেছে। মেয়েটির পরিবার একটি সুখী পরিবার। মাত্র এক বছর আগে অত্যন্ত ঘটা করে মেয়েটির বিয়ে হয়। এমন ঘটনা আগে কখনো আমাদের এলাকায় ঘটেনি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এলাকাবাসীর পক্ষ থেকে সঠিক বিচার দাবি করছি।’ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদুর রহমান বলেন, ‘অভিযুক্ত রোমানকে গ্রেফতার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হসপিটাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে ঘটনার বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

ঘাটাইলে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের পর কলেজছাত্রীকে তুলে নেওয়ার অভিযোগ, রিজভী পলাতক

গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রিজভীর বিরুদ্ধে। এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রিজভীকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করেছে গাজীপুর জেলা ছাত্রদল। বিষয়টি একাধিক সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে। অভিযোগে বলা হয়েছে, কলেজের দ্বিতীয় বর্ষের ওই শিক্ষার্থীকে কলেজে যাওয়া-আসার পথে রিজভী প্রায়ই উত্ত্যক্ত করতেন। বিষয়টি পরিবারকে জানানোর পর রিজভীকে সতর্ক করা হয়। পরে তার পরিবারের পক্ষ থেকে ওই ছাত্রীর সঙ্গে বিয়ের প্রস্তাব দেওয়া হলেও ছাত্রীর পরিবার তা প্রত্যাখ্যান করে। পরিবারের লিখিত অভিযোগ অনুযায়ী, গত সোমবার সকালে বাড়ির সামনে একটি দোকানে কেনাকাটা করতে গেলে রিজভী ও তার কয়েকজন সহযোগী ওই কলেজছাত্রীকে একটি গাড়িতে তুলে নিয়ে যান। আড়ও পড়ুন,সাত ইসলামী দলের ঐক্য এখনো চূড়ান্ত হয়নি, ২২ অক্টোবর বৈঠকে সমাধানের চেষ্টাএ ঘটনায় রিজভী, তার বাবা মনির হোসেন ও মা নিলুফা আক্তারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ঘটনার পর গাজীপুর জেলা ছাত্রদল রিজভীকে কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদসহ দলীয় দায়িত্ব থেকে বহিষ্কার করে। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ হোসেন জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ ওঠায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।অভিযোগের বিষয়ে রিজভীর বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। তবে তার এক প্রতিবেশী ও এক আত্মীয়ের দাবি, ঘটনাটি অপহরণ নয়; এটি প্রেমঘটিত বিষয়।এদিকে কলেজছাত্রীকে উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে। মাওনা পুলিশ ফাঁড়ির এসআই শাহীনুর ইসলাম জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী সম্ভাব্য কয়েকটি স্থানে অভিযান চালানো হয়েছে। তবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের পর কলেজছাত্রীকে তুলে নেওয়ার অভিযোগ, রিজভী পলাতক

কিশোরী ধর্ষণ মামলায় রাজু শেখের যাবজ্জীবন

ফরিদপুরের চরভদ্রাসনে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের মামলায় রাজু শেখ নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি রাজু শেখ আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ মার্চ রাতে প্রতিবেশী রাজু শেখ ওই কিশোরীকে মুখে গামছা বেঁধে একটি ছাপড়া ঘরে নিয়ে যান। সেখানে তাকে আটকে রেখে রাতভর ধর্ষণ করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।আড়ও পড়ুন,৫ কোটি টাকা থেকে ২ কোটি দেন, সব সই করে দেব’—পিডিবির প্রকৌশলীর ভিডিও ভাইরালপরদিন ভোরে পরিবারের সদস্যরা কিশোরীকে অচেতন অবস্থায় ঘরের পেছন থেকে উদ্ধার করেন। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।এ ঘটনায় ২০২১ সালের ৪ মার্চ কিশোরীর মা রাজু শেখকে একমাত্র আসামি করে চরভদ্রাসন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।মামলার তদন্ত শেষে তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াস হোসেন একই বছরের ২৫ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যগ্রহণ ও নথিপত্র পর্যালোচনার পর আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করেন।

কিশোরী ধর্ষণ মামলায় রাজু শেখের যাবজ্জীবন