জার্মানিতে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার পশ্চিম জার্মানির স্পাংডাহলেমে অবস্থিত মার্কিন বিমানঘাঁটিতে ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী দুর্ঘটনার সময় যুদ্ধবিমানটিতে একজন পাইলট ছিলেন। তিনি দুর্ঘটনার পর নিরাপদে বিমান থেকে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন। পরে তাঁকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
সামরিক বাহিনী জানিয়েছে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনাস্থলে জরুরি উদ্ধারকর্মীরা কাজ করছেন। দুর্ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় প্রয়োজনীয় উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আড়ও পড়ুন,চীন পাকিস্তানের যৌথ সীমান্ত কমিশনে ভারতের আপত্তি
মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে দুর্ঘটনার সময় মোট চারটি এফ-১৬ যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট শেষে স্পাংডাহলেম বিমানঘাঁটিতে ফিরছিল। বিমানগুলো ঘাঁটিতে ফেরার সময় চারটির মধ্যে একটি দুর্ঘটনার শিকার হয়ে বিধ্বস্ত হয়।অন্যদিকে বাকি তিনটি এফ-১৬ যুদ্ধবিমান স্পাংডাহলেমে না ফিরে রামস্টাইন বিমানঘাঁটির দিকে চলে যায়। পরে ওই তিনটি যুদ্ধবিমান সেখানে নিরাপদে অবতরণ করে।দুর্ঘটনার পর এখন মূল গুরুত্ব দেওয়া হচ্ছে পাইলটের চিকিৎসা এবং দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণের ওপর। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। মার্কিন সামরিক কর্তৃপক্ষ তদন্তের মাধ্যমে দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে।
প্রশিক্ষণ শেষে ফেরার পথে বিধ্বস্ত মার্কিন এফ-১৬
বিষয় : বিধ্বস্ত
মতামত