শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

উন্নয়ন ও সংস্কারে জাতিসংঘের আরও সম্পৃক্ততা চান জহির স্বপন

জহির স্বপন

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির আবাসিক প্রতিনিধি স্টেফান রডরিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।সাক্ষাৎকালে বাংলাদেশের উন্নয়ন ভাবনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘ আরও কার্যকরভাবে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি। একই সঙ্গে বর্তমান সরকার কীভাবে বৃহত্তর পরিসরে জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে পারে সে বিষয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা ও মতবিনিময়ের বিষয়টি গুরুত্ব পায়।বৈঠকে জুলাই অভ্যুত্থানের পর বিভিন্ন ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়েও আলোচনা হয়। 

আড়ও পড়ুন,জাতিসংঘ অধিবেশনে আন্তর্জাতিক দাতব্য সংস্থার প্রতিনিধিদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও সংস্কার প্রক্রিয়ার সংশ্লিষ্ট বিষয়গুলোতে জাতিসংঘকে আরও ঘনিষ্ঠভাবে পাশে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন জহির উদ্দিন স্বপন।বৈঠকে বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন ভাবনা ও কর্মপরিকল্পনার পাশাপাশি প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। ইউএনডিপির আবাসিক প্রতিনিধি বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের আরও কার্যকর ভূমিকার প্রত্যয় ব্যক্ত করেন।জহির উদ্দিন স্বপন বাংলাদেশে জাতিসংঘের সামগ্রিক ভূমিকার প্রশংসা করে সরকারের চলমান কর্মকাণ্ডে সংশ্লিষ্ট বিষয়গুলোতে জাতিসংঘের আরও ঘনিষ্ঠ সহযোগিতা প্রত্যাশা করেন। বিশেষ করে উন্নয়ন কার্যক্রম ও সংস্কার প্রক্রিয়ায় জাতিসংঘের সহযোগিতা আরও কার্যকরভাবে পাওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। 

বিষয় : জাতিসংঘ সম্পৃক্ততা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

উন্নয়ন ও সংস্কারে জাতিসংঘের আরও সম্পৃক্ততা চান জহির স্বপন

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x