শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

নাশকতায় গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ বন্ধ বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ

গ্যাস সরবরাহ

সিরিয়ায় গ্যাস পাইপলাইনে নাশকতার কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে দেশটির সরকারি বার্তাসংস্থা সানা। মঙ্গলবার ভোরে সানা জানায়, সোমবার সন্ধ্যায় আল-শৌলা এলাকা ও দেইর এজোরের মধ্যবর্তী একটি গ্যাস পাইপলাইনে আগুন ধরে যায়। নাশকতার কারণে পাইপলাইনের একটি অংশের ভালভ বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সিরিয়ান পেট্রোলিয়াম কোম্পানির এক কর্মকর্তার বরাত দিয়ে সানা জানায়, আগুনের কারণে আল-জাবসাহ প্ল্যান্ট থেকে বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। এ ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে দেশজুড়ে অসন্তোষ দেখা দিয়েছে। কর্তৃপক্ষ জ্বালানির দাম বাড়ানোর পেছনে আঞ্চলিক যুদ্ধের প্রভাবকে কারণ হিসেবে উল্লেখ করেছে। চলতি মাসের শুরুতে মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন এলাকায় বিক্ষোভও হয়।

সিরিয়ার জ্বালানিমন্ত্রী মোহাম্মদ আল-বশির জানান, ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত চলা গৃহযুদ্ধে দেশটির জ্বালানি ও অন্যান্য অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আড়ও পড়ুন,রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান

এর আগে বিদ্যুৎ উৎপাদনের চাহিদা মেটাতে সিরিয়ায় প্রতিদিন প্রায় ৩ কোটি ঘনমিটার গ্যাস উৎপাদন হতো। বর্তমানে উৎপাদন কমে ৮৫ লাখ ঘনমিটারে নেমে এসেছে বলে জানান আল-বশির। অন্যদিকে দেশটির দৈনিক গ্যাসের চাহিদা বর্তমানে প্রায় ২ কোটি ২০ লাখ থেকে ২ কোটি ৫০ লাখ ঘনমিটারের মধ্যে। ফলে উৎপাদন ও চাহিদার মধ্যে বড় ধরনের ঘাটতি রয়েছে। এর মধ্যে পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় দেশটির জ্বালানি সংকট আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিষয় : বিদ্যুৎকেন্দ্রে পাইপলাইন নাশকতায়

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

নাশকতায় গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ বন্ধ বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x