শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে বাদ পড়া ৪৬ জনের গেজেট আগামী সোমবার প্রকাশ করা হবে। বৃহস্পতিবার দুপুরে নিজ দপ্তরে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি থেকে বিশেষ শিক্ষা ক্যাডারে ৬৬৫ জনকে উত্তীর্ণ করা হয়েছিল। এর মধ্যে আটজন মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। ফলে ৬৫৭ জনকে নিয়ে পরবর্তী প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়। তিনি বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো ধরনের বৈষম্য করা হয়নি। প্রজ্ঞাপন কয়েক ধাপে জারি করা হয়েছে। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটি তদন্তের আওতায় নেওয়া হয় বলেও জানান তিনি। বাদ পড়া ৪৬ জনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পিএসসির সুপারিশের পরও যারা গেজেট থেকে বাদ পড়েছেন তাদের গেজেট আগামী সোমবার প্রজ্ঞাপন আকারে জারি করা হবে। 

আড়ও পড়ুন,দক্ষ জনশক্তি রপ্তানি ও কারিগরি শিক্ষায় অস্ট্রেলিয়ার সহায়তা চান রাষ্ট্রপতি

এ সময় একজনের আত্মহত্যার হুমকির প্রসঙ্গও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ওই ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত দলের সদস্য। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যাচাই ও তদন্ত করা হয়। এদিকে সংরক্ষিত আসনের সংসদ সদস্য মিষ্টির বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। হকার উচ্ছেদ অভিযান প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, হকারদের শৃঙ্খলার মধ্যে আসতে হবে। নাগরিকদের সমস্যার বিষয়টি বিবেচনায় নিয়েই অভিযান পরিচালনা করা হয়েছে। কাউকে বেকার করা এই অভিযানের উদ্দেশ্য নয় বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অপরাধকে অপরাধ হিসেবেই বিবেচনা করা হবে। যেখানেই অপরাধ হবে সেখানেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : গেজেট সোমবার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x