শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

হাসিনা দেশে ফিরলে আইন নিজস্ব গতিতে চলবে

ক্রাইম এক্সপ্রেস
ক্রাইম এক্সপ্রেস

হাসিনা দেশে ফিরলে আইন নিজস্ব গতিতে চলবে
আইন নিজস্ব গতিতে চলবে

সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে আইন নিজস্ব গতিতে চলবে। শুক্রবার সকালে মাগুরা শহরের নোমানী ময়দানে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নিতাই রায় চৌধুরী বলেন, শেখ হাসিনা দেশে ফিরুন, এটি তারা চান। তাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে লিখিতভাবে জানানো হয়েছে বলেও জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনার বিরুদ্ধে কয়েকটি মামলায় মৃত্যুদণ্ডের রায় হয়েছে এবং আরও অনেক মামলা বিচারাধীন রয়েছে। তিনি দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক যোগাযোগের বিষয়টি এর আগেও প্রকাশ্যে এসেছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রত্যর্পণের বিষয়টি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিবেচনা করা হবে।

আড়ও পড়ুন,অপরাধ করলে দলীয় পরিচয়েও ছাড় নেই বলছে বিএনপি

 অনুষ্ঠানে নিতাই রায় চৌধুরী দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন। তিনি গত ১৮ বছরের শাসনামল নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে অর্থপাচার ও ব্যাংক লুটের অভিযোগ করেন। পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা রাজনৈতিক প্রতিকূলতার সময় দেশ ছাড়েননি বলেও দাবি করেন। পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী, জেলা প্রশাসক মো. মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদের প্রশাসক মো. আলী আহমেদ এবং মাগুরা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মাসুদ হাসান খান কিজিলসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

হাসিনা দেশে ফিরলে আইন নিজস্ব গতিতে চলবে

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
হাসিনা দেশে ফিরলে আইন নিজস্ব গতিতে চলবে
0:00 0:00
1.0x