পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে পৃথক বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ও যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন জানান, মূলত যুক্তরাষ্ট্রের থ্যাংকসগিভিং ডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ের জন্যই তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। পাশাপাশি দুই দেশের মধ্যকার বিদ্যমান সুসম্পর্ক নিয়েও তাদের কথা হয়েছে। তবে বৈঠকের অন্যান্য বিষয় নিয়ে তিনি আর কোনো বিস্তারিত তথ্য দেননি।
আরও পড়ুন, প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব
অন্যদিকে, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক জানান, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি রোহিঙ্গা সংকটের মতো গুরুত্বপূর্ণ প্রসঙ্গ উঠে এসেছে। এদিকে, একই দিনে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স।
মতামত