বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

গোপালগঞ্জে এমপি সেলিমুজ্জামানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

এমপি সেলিমুজ্জামানের বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের মাঝিগাতি গ্রামে এই সহিংসতার ঘটনা ঘটে। সংসদ সদস্যের বাড়ির পাশাপাশি তার কয়েকজন সহযোগী ও সমর্থকের বাড়িতেও একই ধরনের তাণ্ডব চালানো হয়েছে, যার ফলে পুরো এলাকায় তীব্র উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, বেলা ১১টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী একটি মিছিল নিয়ে মাঝিগাতি গ্রামে সংসদ সদস্য সেলিমুজ্জামানের পৈতৃক বাড়িতে প্রবেশ করেন। একপর্যায়ে তারা বাড়ির ভেতরে ঢুকে বিভিন্ন আসবাবপত্র ও মালামাল ভাঙচুর করেন এবং লুটপাট চালান। ঘটনার এক পর্যায়ে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। একই গ্রামের বাসিন্দা ও এমপির সমর্থক লিমন মোল্যা, মনির মোল্যা, শাহিন ফকির এবং রফিক মোল্লার বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আরও পড়ুন, বেলকুচিতে ডাইং কারখানার বিষাক্ত বর্জ্যে অভিযান

এই ঘটনার রেশ ধরে উপজেলার অন্যান্য স্থানেও হামলার খবর পাওয়া গেছে। ঘোনাপাড়া এলাকায় উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক লাল চাঁন ফকিরের বাড়িতে এবং পরানপুর এলাকায় ওয়ার্ড বিএনপি নেতা বুলবুল মোল্যার বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। এছাড়া তিলছড়া বাজারে বিএনপি ও জামায়াতের দুই নেতার ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অন্যদিকে, এই সহিংসতা ও উত্তেজনার আগেই বুধবার সন্ধ্যা থেকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া, তিলছড়া, গোপালপুর, তারাইল ও ফুকরাসহ বিভিন্ন পয়েন্টে গাছ কেটে ফেলে অবরোধ সৃষ্টি করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এর ফলে ওই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহণ শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে হাজার হাজার আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীকে বিক্ষোভ করতে দেখা গেছে। সংসদ সদস্যের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের বিষয়ে প্রশাসনের বক্তব্য জানতে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমানের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন রিসিভ না করায় এ বিষয়ে তাৎক্ষণিকভাবে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিষয় : গোপালগঞ্জ অগ্নিসংযোগ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে এমপি সেলিমুজ্জামানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x