শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান

রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম বহনকারী একটি বিমান পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ে বাংলাদেশে পৌঁছাতে পারেনি। ২৪ সেপ্টেম্বর চালানটি দেশে আসার কথা থাকলেও আকাশসীমার অনুমোদন না পাওয়ায় ফ্লাইটটি স্থগিত করা হয়।তবে কেন অনুমতি দেওয়া হয়নি, সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি কোনো রাজনৈতিক সিদ্ধান্তের সঙ্গে সম্পর্কিত নয়। বরং ফ্লাইটের রুট এবং আকাশসীমা ব্যবহারের অনুমতি সংক্রান্ত কারিগরি ও প্রক্রিয়াগত বিষয়েই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।ঢাকায় পাকিস্তান হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়, কূটনৈতিক ফ্লাইট ও আকাশসীমা ব্যবহারের সব আবেদন দেশটির প্রচলিত নিয়ম, বেসামরিক বিমান চলাচলবিষয়ক প্রটোকল এবং নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট বিমান চলাচল কর্তৃপক্ষগুলোর মধ্যে সমন্বয়ের প্রয়োজন হলে কখনো কখনো ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। আড়ও পড়ুন,দুদকের ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জের রিট কার্যতালিকা থেকে বাদবাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এর আগে জানিয়েছিলেন, রূপপুরের জ্বালানি বহনকারী বিমানটি ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। পাকিস্তানের আকাশসীমার অনুমতি না পাওয়ায় সেটি নির্ধারিত সময়ে আসতে পারেনি।রূপপুর প্রকল্পের কর্মকর্তারা জানান, ইউরেনিয়ামবাহী বিমানটির রুটে একাধিক দেশের আকাশসীমা ব্যবহারের অনুমতি প্রয়োজন ছিল। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রসাটম পরবর্তীতে নতুন সূচি অনুযায়ী অক্টোবর থেকে ইউরেনিয়াম সরবরাহ শুরু করার কথা জানিয়েছে। সরবরাহ কার্যক্রম ডিসেম্বর পর্যন্ত চলবে এবং বছরের শেষ নাগাদ তা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। পাকিস্তান হাইকমিশন আরও জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিষয়টিকে যথাযথ কারিগরি প্রেক্ষাপটে দেখা উচিত এবং এমন কোনো প্রতিবেদন বা বক্তব্যকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া উচিত নয়, যা দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।