অডিও গানের প্রচলিত বাজার যখন ধীরে ধীরে নাটক ওয়েব কনটেন্ট ও দৃশ্যনির্ভর বিনোদনের দিকে ঝুঁকছে তখন গানের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা থেকে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ধ্রুব মিউজিক স্টেশন বা ডিএমএস। বিভিন্ন শিল্পীকে নিয়ে একক গানের ডিজিটাল অ্যালবাম প্রকাশের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।এই ধারাবাহিকতার প্রথম আয়োজন হিসেবে শিগগির প্রকাশ পেতে যাচ্ছে জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভর একক ডিজিটাল অ্যালবাম ‘কেউ বুঝলো না’। দীর্ঘ ১০ বছর পর আবারও একক অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন এই শিল্পী।নয়টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। প্রতিটি গানে ভিন্ন স্বাদের আবহ তুলে ধরার চেষ্টা করেছেন কাজী শুভ। অ্যালবামের গানগুলো লিখেছেন তরুণ মুন্সী প্রয়াত পাগল হাসান এ মিজান জিসান খান শুভ সলাহউদ্দিন সাগর হুমায়ুন কবির আরিফ হোসেন বাবু আলামিন সরকার ও হানিফ খান।গানগুলোর সুর করেছেন তরুণ মুন্সী প্রয়াত পাগল হাসান কাজী শুভ জিসান খান শুভ হুমায়ুন কবির আলামিন সরকার আহমেদ সজীব আদিব কবির ও হানিফ খান। সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ আহমেদ সজীব ও আদিব কবীর। অ্যালবামের একটি গানে কাজী শুভর সঙ্গে দ্বৈতকণ্ঠ দিয়েছেন বাঁধন সরকার পূজা।দীর্ঘ বিরতির পর একক অ্যালবাম প্রকাশের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কাজী শুভ। তিনি বলেন অডিওর বর্তমান পরিস্থিতিতে ধ্রুব মিউজিক স্টেশনের এই উদ্যোগ নিঃসন্দেহে ব্যতিক্রমী। আড়ও পড়ুন,ডেঙ্গু আক্রান্ত মেঘদল গিটারিস্ট শোয়েবের চিকিৎসায় আর্থিক সংকটতার মতে এই ধরনের উদ্যোগ দেশের অডিও শিল্পকে আরও সমৃদ্ধ করতে ভূমিকা রাখবে।কাজী শুভ জানান অ্যালবামের নয়টি গানই ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন তিনি। দীর্ঘ সময় পর একক অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে ফিরতে পেরে আনন্দিত এই শিল্পী।ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ও সংগীতশিল্পী ধ্রুব গুহ জানান বাংলা গানকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই কাজ করছে ডিএমএস। তার ভাষ্য শ্রুতিনির্ভর গানের পরিসর কমে গেলেও বাংলা গানের স্বকীয়তা ঐতিহ্য ও আবেশ নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।ডিএমএস সূত্রে জানা গেছে শিগগিরই ইউটিউব স্পটিফাইসহ দেশি-বিদেশি বিভিন্ন সংগীত প্ল্যাটফর্মে একযোগে প্রকাশ করা হবে কাজী শুভর ‘কেউ বুঝলো না’ অ্যালবামটি।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।