জাতিসংঘে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করলেন তারেক রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নিয়েছেন।মঙ্গলবার নিউইয়র্ক স্থানীয় সময় সকালে জাতিসংঘ সদরদপ্তরের নর্থ ডেলিগেটস লাউঞ্জে বিশ্বনেতা ও তাঁদের জীবনসঙ্গীদের সম্মানে এই প্রাতরাশের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান সেখানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং তাঁর স্ত্রীর সঙ্গে ফটোসেশনে অংশ নেন।এর মধ্য দিয়ে জাতিসংঘের এবারের অধিবেশনকে ঘিরে বাংলাদেশের সরকারপ্রধানের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। প্রাতরাশের পর প্রধানমন্ত্রী জাতিসংঘ সদরদপ্তরের সাধারণ পরিষদ হলে ৮১তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দেন। ২০২৬ সালের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে।সফরসূচি অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ বিতর্কে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে এটিই তাঁর প্রথম ভাষণ।এবারের জাতিসংঘ অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নিচ্ছেন। আড়ও পড়ুন,এএফএমসির ১৯তম কাউন্সিল সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত৮১তম অধিবেশনের মূল প্রতিপাদ্য হলো—‘Restoring Trust, Managing Transformation: A United Nations That Delivers for All’। এবারের সাধারণ বিতর্কে বৈশ্বিক শান্তি, নিরাপত্তা, উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় রয়েছে।জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি বিভিন্ন দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।সফরসূচিতে মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বঙ্গ এবং হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ের ফিলস-আইমের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে।এদিকে এবারের অধিবেশনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো—বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, তিনি ২ জুন ২০২৬ এ পদটির জন্য নির্বাচিত হন।