বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
ভবনের অংশ ধসে আহত কেরামত উল্লাহর মৃত্যু

ভবনের অংশ ধসে আহত কেরামত উল্লাহর মৃত্যু

নওগাঁর মান্দায় পুরোনো ভবন ভাঙার কাজ করতে গিয়ে ভবনের একাংশ ধসে গুরুতর আহত কেরামত উল্লাহ সরদার নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত কেরামত উল্লাহ সরদারের বয়স ৪০ বছর। তিনি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের উত্তর চকরামরপুর গ্রামের মৃত অফের আলী সরদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সকালে মান্দা উপজেলার কশব ইউনিয়নের তালপাতিল গ্রামে লুৎফর রহমানের একটি পুরোনো ভবন ভাঙার কাজে যান কেরামত উল্লাহ। সকাল ১০টার দিকে কাজ করার সময় হঠাৎ ভবনের একটি অংশ ধসে তার ওপর পড়ে। আরও পড়ুন,কিশোরীকে অপহরণ ও ধর্ষণ দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ডএতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয় তাকে। বুধবার রাত ১০টার দিকে অস্ত্রোপচারের জন্য কেরামত উল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টা ২০ মিনিটের দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় বৃহস্পতিবার মান্দা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের বোন ময়না বিবি বাদী হয়ে মামলাটি করেন। মান্দা থানার পরিদর্শক তদন্ত আলেফ উদ্দিন জানান, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ আহত ৪

উত্তর সিরিয়ার আলেপ্পোর কাছে একটি সামরিক অস্ত্রাগারে শক্তিশালী বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। বিস্ফোরণের পর ওই এলাকা থেকে সাধারণ মানুষকে দূরে থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।সোমবার ভোরে আলেপ্পো শহরের দক্ষিণে আল-ইস এলাকার কাছে সিরীয় সেনাবাহিনীর একটি ঘাঁটিতে প্রথম বিস্ফোরণ ঘটে। এরপর আরও কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানার বরাতে আল জাজিরা জানিয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থলে ছুটে যান উদ্ধারকর্মীরা। আলেপ্পোর সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে চারজন আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।আল জাজিরার প্রতিবেদক জানিয়েছেন, ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িকে ঘটনাস্থলের দিকে যেতে দেখা যায়।আড়ও পড়ুন,আল-আকসায় শত শত ইসরাইলি সেটেলারএদিকে আলেপ্পোর গভর্নর আজ্জাম আল-ঘারিব বাসিন্দাদের আপাতত ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন। হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও জরুরি সেবাদানকারী দলগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিস্ফোরণস্থলের দিকে যাওয়ার কয়েকটি সড়ক বন্ধ করে দিয়েছে আলেপ্পোর অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ড।স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, তারা বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন। পরে ছাদে উঠে দূরে বিশাল আগুনের শিখা দেখতে পান।সিরিয়ায় সাম্প্রতিক সময়ে সামরিক স্থাপনা ও অস্ত্রাগারে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে চলতি মাসের শুরুতে ইদলিবে একটি অস্ত্রাগারে বিস্ফোরণে ১৪ জন নিহত ও ১১ জন আহত হন। এছাড়া ১৮ সেপ্টেম্বর দেইর আজ-জোরে একটি সামরিক স্থাপনায় বিস্ফোরণে ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়।

সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ আহত ৪