শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
উত্তরপ্রদেশে টানা বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

উত্তরপ্রদেশে টানা বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশে টানা প্রায় ৬০ ঘণ্টার ভারী বৃষ্টিতে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৪৬ জন। প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে এক হাজার ২১টি বাড়ি। পাশাপাশি ১০৭টি পশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, বৃষ্টিজনিত ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে সীতাপুর জেলায়। সেখানে সাতজনের মৃত্যু হয়েছে। লখিমপুর খেরি, বাহরাইচ ও বালরামপুরে পাঁচজন করে এবং অযোধ্যা ও গোরখপুরে চারজন করে মারা গেছেন।পশুর মৃত্যুর সংখ্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হারদই জেলা। সেখানে ২৮টি পশু মারা গেছে। সীতাপুরে ১৬টি, কন্নৌজে ১৪টি, বাহরাইচ ও কানপুর দেহাতে সাতটি করে এবং উন্নাওয়ে ছয়টি পশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।বাড়িঘরের ক্ষয়ক্ষতির দিক থেকেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হারদই। জেলাটিতে ২৭২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারী বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং ব্যাহত হয়েছে স্বাভাবিক যান চলাচল।আড়ও পড়ুন,কিউবাকে ঘিরে মার্কিন সামরিক প্রস্তুতিআবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় বান্দায় ২২৭ দশমিক ৬ মিলিমিটার, ফতেহগড়ে ২২৪ মিলিমিটার, বাহরাইচের নানপাড়ায় ২১৭ মিলিমিটার, হারদইয়ে ২১৪ মিলিমিটার এবং কন্নৌজে ২০৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।এদিকে উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে মধ্যাঞ্চল ও তেরাই এলাকায় বিচ্ছিন্নভাবে অতিভারী বৃষ্টির পাশাপাশি আকস্মিক বন্যার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।প্রবল বৃষ্টিতে লখনউসহ বিভিন্ন শহর ও জেলার সড়কে পানি জমে জনজীবন ব্যাহত হয়েছে। এর আগে ভারী বৃষ্টির সতর্কতায় উত্তরপ্রদেশের একাধিক জেলায় স্কুল বন্ধ রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছিল।এদিকে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। অন্যদিকে ক্ষতিগ্রস্ত মানুষদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী।দুর্যোগ পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে এবং সাধারণ মানুষকে আবহাওয়ার সর্বশেষ সতর্কবার্তা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।