সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। মৃতদের একজন সিলেট সদরের শাহ আলমের ৪ মাস বয়সী শিশুপুত্র আদিয়ান। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপরজন হবিগঞ্জ সদরের আব্দুর রউফের ১০ মাস বয়সী শিশুপুত্র ইয়াসিন। হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়েছে।স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে এখন পর্যন্ত মোট ১৭৫ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১৬৫ জন সন্দেহজনক হাম রোগী এবং ১০ জন নিশ্চিত হাম রোগী।আড়ও পড়ুন,দাউদকান্দি থানায় আটক ২৮ কিশোরকে ঘিরে হট্টগোলএদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৫ জন সন্দেহজনক হাম আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৬ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৪ জন এবং গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ জন ভর্তি হয়েছেন।