নিজেকে বাদ দিয়ে আল্টিমেট ওয়ানডে একাদশ সাজালেন কোহলি
ওয়ানডে ক্রিকেটে বিরাট কোহলির ব্যাটিং নিয়ে নতুন করে বলার খুব বেশি কিছু নেই। এই সংস্করণে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড তাঁর দখলে। তবে নিজেকে বিশ্বের ‘আল্টিমেট’ ওয়ানডে ব্যাটসম্যান হিসেবে বেছে না নিয়ে শট অনুযায়ী সাতজন কিংবদন্তি ক্রিকেটারকে বেছে নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক।গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে কোহলিকে শট ধরে ধরে তাঁর পছন্দের ‘আল্টিমেট ওয়ানডে ব্যাটসম্যান’ নির্বাচন করতে বলা হয়। সেখানে নিজের পাশাপাশি মহেন্দ্র সিং ধোনিকেও কোনো বিভাগে রাখেননি তিনি।স্ট্রেট ড্রাইভের জন্য কোহলির পছন্দ ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার। এই শটের সৌন্দর্য ও নিখুঁততার কারণে টেন্ডুলকারকে বেছে নিতে তাঁর কোনো দ্বিধা ছিল না।কাভার ড্রাইভের ক্ষেত্রে কোহলির পছন্দ শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। নিজের ক্যারিয়ারে দুর্দান্ত কাভার ড্রাইভের জন্য পরিচিত হলেও কোহলি এ শটে সাঙ্গাকারাকেই এগিয়ে রেখেছেন।ফ্লিক শটের জন্য ভারতের আরেক কিংবদন্তি রাহুল দ্রাবিড়কে বেছে নিয়েছেন কোহলি। কবজির ব্যবহারে অসাধারণ ব্যাটিংয়ের জন্য পরিচিত দ্রাবিড়ের এই শট কোহলির পছন্দের তালিকায় জায়গা পেয়েছে।কাট শটের ক্ষেত্রে কোহলির পছন্দ ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ। ওয়ানডেতে দ্রুত রান তোলার সময় স্কয়ার কাট ছিল শেবাগের অন্যতম কার্যকর শট।আড়ও পড়ুন,সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে চার পরিবর্তন, মাঠে বাংলাদেশসুইপ শটের জন্য কোহলি বেছে নিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ম্যাথু হেইডেনকে। কিছুটা সময় নিয়ে সিদ্ধান্ত জানানোর পর হেইডেনের নাম বলেন তিনি।ছক্কার জন্য অবশ্য কোহলির সিদ্ধান্ত ছিল তাৎক্ষণিক। এই বিভাগে তাঁর পছন্দ ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিস গেইল। গেইলের সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে দীর্ঘ সময় সতীর্থ ছিলেন কোহলি। খুব কাছ থেকে গেইলের শক্তিশালী ব্যাটিং দেখার সুযোগ পেয়েছেন তিনি।সবশেষে রানিং বিটুইন দ্য উইকেটের জন্য বড় চমক দিয়েছেন কোহলি। এই বিভাগে মহেন্দ্র সিং ধোনির পরিবর্তে নিজের সাবেক বেঙ্গালুরু সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু এবি ডি ভিলিয়ার্সকে বেছে নিয়েছেন তিনি।এভাবেই স্ট্রেট ড্রাইভে শচীন টেন্ডুলকার, কাভার ড্রাইভে কুমার সাঙ্গাকারা, ফ্লিকে রাহুল দ্রাবিড়, কাটে বীরেন্দর শেবাগ, সুইপে ম্যাথু হেইডেন, ছক্কায় ক্রিস গেইল এবং রানিং বিটুইন দ্য উইকেটে এবি ডি ভিলিয়ার্সকে নিয়ে নিজের পছন্দের ‘আল্টিমেট’ ওয়ানডে ব্যাটসম্যানের রূপরেখা তৈরি করেছেন কোহলিi