ফেনীতে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। বুধবার ২৩ সেপ্টেম্বর ভোরে জেলার ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।বিজিবি সূত্র জানায় সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্তে পৃথক অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করে বিজিবি সদস্যরা।৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান সীমান্তে মাদক ও চোরাচালানের বিস্তার রোধ অবৈধ অনুপ্রবেশ প্রতিহত সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ ও তৎপর রয়েছে।আড়ও পড়ুন,গোপালগঞ্জে বাস প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত ২তিনি আরও জানান উদ্ধার করা মালামাল সীমান্ত এলাকা থেকে বিজিবির ফেনী ব্যাটালিয়নের সদর দপ্তরে নেওয়া হচ্ছে। পরে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এসব মালামাল কাস্টমস কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে।বিজিবি অধিনায়ক বলেন সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।