শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
শচীনকে টপকে ২৩ হাজার রানের ক্লাবে রুট

শচীনকে টপকে ২৩ হাজার রানের ক্লাবে রুট

ব্যাট হাতে জো রুট ক্রিজে নামলেই যেন রেকর্ড বইয়ে যোগ হয় নতুন কোনো অধ্যায়। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেও তার ব্যতিক্রম হলো না।মঙ্গলবার মাঠে নেমে আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ইংল্যান্ডের এই তারকা ব্যাটার।এই কীর্তি গড়তে রুট খেলেছেন ৫২১টি ইনিংস। এর মধ্য দিয়ে দ্রুততম ২৩ হাজার আন্তর্জাতিক রানের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি।মাইলফলক থেকে মাত্র তিন রান দূরে ছিলেন রুট। এরপর দারুণ এক রিস্ট ফ্লিকে বাউন্ডারি হাঁকিয়ে কাঙ্ক্ষিত ২৩ হাজার রানে পৌঁছে যান ৩৫ বছর বয়সী এই ব্যাটার।রুটের আগে ২৩ হাজার রান করতে ৫২২ ইনিংস নিয়েছিলেন ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকার।আরও পড়ুুুুন,২৮ বছরেই ক্লাবহীন বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলারআ ফলে ইনিংসের হিসাবে শচীনকে পেছনে ফেলেছেন রুট।তবে এই তালিকায় রুটের ওপরে আছেন আরেক ভারতীয় তারকা বিরাট কোহলি। মাত্র ৪৯০ ইনিংসে ২৩ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করেছিলেন তিনি।আন্তর্জাতিক ক্রিকেটে এখন ২৩ হাজার বা তার বেশি রান করা ব্যাটারের সংখ্যা আটজন। রুটের আগে এই তালিকায় ছিলেন শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, রিকি পন্টিং ও জ্যাক ক্যালিস।২৩ হাজার রানের ক্লাবে জায়গা করে নেওয়া প্রথম ইংলিশ ব্যাটারও এখন জো রুট।টেস্ট ক্রিকেটেও রুটের রেকর্ডের পথচলা অব্যাহত। সম্প্রতি টেস্টে সবচেয়ে বেশি ফিফটির রেকর্ডে শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে গেছেন তিনি।বর্তমানে টেস্টে রুটের রান ১৪ হাজার ২৭৮। শচীনের ১৫ হাজার ৯২১ রান থেকে তিনি পিছিয়ে আছেন ১ হাজার ৬৪৩ রানে।এখন নজর থাকবে টেস্টে শচীনের সর্বোচ্চ রানসহ আরও কিছু দীর্ঘস্থায়ী রেকর্ডে রুট কতটা এগোতে পারেন সেদিকে।