শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
এটা পুরুষদের খেলা’ বলায় চাকরি হারালেন ফেদেরিকো হিগুয়েইন

এটা পুরুষদের খেলা’ বলায় চাকরি হারালেন ফেদেরিকো হিগুয়েইন

মেজর লিগ সকারের ক্লাব কলম্বাস ক্রু তাদের রিজার্ভ দলের কোচ ফেদেরিকো হিগুয়েইনকে বরখাস্ত করেছে। গত মাসে অনুষ্ঠিত এমএলএস নেক্সট প্রো লিগের একটি ম্যাচে নারী রেফারির সঙ্গে অসদাচরণ ও লিঙ্গবৈষম্যমূলক মন্তব্যের অভিযোগের পর এই সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।প্রফেশনাল সকার রেফারিজ অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী ম্যাচ চলাকালে ওই নারী রেফারিকে উদ্দেশ্য করে ফেদেরিকো হিগুয়েইন বলেন, ‘ভুলে যেও না এটা পুরুষদের খেলা।’ তার এই মন্তব্যকে ঘিরেই পরবর্তীতে অভিযোগ ওঠে।অভিযোগের পর বিষয়টি নিয়ে তদন্ত করা হয়। এরপর কলম্বাস ক্রু হিগুয়েইনকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ক্লাবের পক্ষ থেকে তার আচরণকে নিয়ে শৃঙ্খলাজনিত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।ফেদেরিকো হিগুয়েইন আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার গঞ্জালো হিগুয়েইনের বড় ভাই। খেলোয়াড়ি জীবনে তিনি নিজেও কলম্বাস ক্রুর হয়ে মাঠ মাতিয়েছেন। অবসরের পর একই ক্লাবের কোচিং স্টাফে যুক্ত হন তিনি।আড়ও পড়ুন,২৮ বছরেই ক্লাবহীন বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলারকলম্বাস ক্রুর রিজার্ভ দল এমএলএস নেক্সট প্রো প্রতিযোগিতায় অংশ নেয়। তরুণ ফুটবলারদের বিকাশের এই লিগে ম্যাচ পরিচালনায় রেফারিদের সঙ্গে খেলোয়াড় ও কোচিং স্টাফদের আচরণ নিয়েও নির্দিষ্ট শৃঙ্খলাবিধি রয়েছে।নারী রেফারিকে উদ্দেশ্য করে করা মন্তব্যটি প্রকাশ্যে আসার পর বিষয়টি ফুটবল অঙ্গনে আলোচনার জন্ম দেয়। বিশেষ করে পুরুষ ও নারী রেফারিদের প্রতি সমান সম্মান এবং মাঠে বৈষম্যহীন আচরণ নিশ্চিত করার বিষয়টি নতুন করে সামনে এসেছে।ফেদেরিকো হিগুয়েইনের বরখাস্তের মধ্য দিয়ে অভিযোগের বিষয়ে ক্লাবের শাস্তিমূলক সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তবে ওই মন্তব্যের প্রেক্ষাপট ও তদন্তের বিস্তারিত তথ্য নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।