শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
রোনালদোকে ঘিরে পর্তুগালে গুঞ্জন, কোচ জর্জ জেসুসের সঙ্গে কী ঘটছে?

রোনালদোকে ঘিরে পর্তুগালে গুঞ্জন, কোচ জর্জ জেসুসের সঙ্গে কী ঘটছে?

ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে পর্তুগাল দলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। উয়েফা নেশনস লিগে নরওয়ের বিপক্ষে ২–১ গোলের জয়ের ম্যাচে বেঞ্চে বসেছিলেন পর্তুগিজ তারকা। দীর্ঘ ১৮ বছর পর জাতীয় দলের কোনো ম্যাচে মাঠে নামতে না পারার ঘটনা ঘটে তাঁর ক্ষেত্রে।ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে মাঠে গিয়ে জয় উদ্‌যাপনও করেননি রোনালদো। বেঞ্চ থেকেই সরাসরি ড্রেসিংরুমে চলে যান তিনি। এ কারণে তাঁর মন খারাপ বা দলের সঙ্গে কোনো ভুল–বোঝাবুঝি হয়েছে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়।এর মধ্যেই ডেনমার্ক ম্যাচের প্রস্তুতিতে আরও কিছু ঘটনা সেই আলোচনাকে বাড়িয়ে দিয়েছে। পর্তুগাল বর্তমানে সুইডেনের মালমোতে অনুশীলন করছে। সংবাদমাধ্যম ‘এ বোয়া’র তথ্য অনুযায়ী, দলীয় অনুশীলন শুরুর প্রায় আধা ঘণ্টা আগে রোনালদো মাঠে গেলেও কিছুক্ষণ পর সেখান থেকে চলে যান। স্টেডিয়ামের জিমের সরঞ্জাম পছন্দ না হওয়ায় তিনি হোটেলে ফিরে সেখানে অনুশীলন করেন বলে জানা গেছে।পর্তুগাল ফুটবল ফেডারেশনের একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, অনুশীলনের আগে কোচ জর্জ জেসুস পুরো দলের সঙ্গে সেশনের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। আড়ও পড়ুন,দেশভাগের পর প্রথমবার ব্রহ্মপুত্র নৌপথে ভারত থেকে বাংলাদেশে পণ্য আসছেসে কারণেই রোনালদো দলের সঙ্গে স্টেডিয়ামে গিয়েছিলেন।নরওয়ে ম্যাচের পর রোনালদোর সঙ্গে এ বিষয়ে কথা বলার কথা জানিয়েছিলেন কোচ জেসুস। পরবর্তীতে মালমোর স্টেডিয়ামে রোনালদোর সঙ্গে তাঁকে কথা বলতে দেখা গেছে। একই সময়ে পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েঙ্কা তাঁর নির্ধারিত কর্মসূচি বাতিল করে কোপেনহেগেনে যাওয়ার সিদ্ধান্ত নেন বলে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।তবে রোনালদো ও কোচের মধ্যে সরাসরি বিরোধের কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ হয়নি। পর্তুগাল ফুটবল ফেডারেশনও তাঁর কোনো চোটের কথা জানায়নি।নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে রোনালদো বদলি খেলোয়াড়দের সঙ্গে স্বাভাবিক অনুশীলনেও অংশ নেননি। স্টেডিয়ামের জিমে অনুশীলন করেছিলেন তিনি। অন্যদিকে, ম্যাচের পর কোচ জেসুস জানিয়েছিলেন, রোনালদোকে দ্বিতীয়ার্ধে মাঠে নামানোর পরিকল্পনা ছিল। কিন্তু ম্যাচের পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।এখন সবার নজর ডেনমার্কের বিপক্ষে পর্তুগালের পরবর্তী ম্যাচে। সেখানে রোনালদো মূল একাদশে থাকবেন কি না, মাঠে নামবেন কি না এবং দলের অনুশীলনে তাঁর অংশগ্রহণ কেমন হয়—এসবই আলোচনার কেন্দ্রে রয়েছে।