শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
জ্বালানি সংকট শিগগিরই কেটে যাবে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সংকট শিগগিরই কেটে যাবে: জ্বালানি মন্ত্রী

যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক সংকট, জ্বালানি আমদানি ব্যাহত হওয়া এবং ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের কারণে দেশে তৈরি হওয়া জ্বালানি সংকটের জন্য দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, শিগগিরই এ সংকট কেটে যাবে। আগামীতে কোনো দুর্ঘটনা না ঘটলে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে আর বড় ধরনের সমস্যা থাকবে না।রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, ইরান-ইসরাইল যুদ্ধের কারণে তেল ও গ্যাস সরবরাহের প্রধান অঞ্চল মধ্যপ্রাচ্যে সংকট তৈরি হয়েছে। ফলে বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহ করতে সরকারের কিছুটা সময় লেগেছে। এর মধ্যে জ্বালানি কেনা হলেও ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের কারণে তা দেশে আনা সম্ভব হয়নি।তিনি বলেন, সব ধরনের দুর্যোগ কাটিয়ে এখন জ্বালানি সরবরাহের লাইন স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে সঠিকভাবে জ্বালানি দেশে আসছে এবং সরবরাহের শিডিউলও ঠিক করা হয়েছে।জ্বালানি সরবরাহে সাময়িক বিঘ্নের কারণে জনগণকে যে ভোগান্তি পোহাতে হয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশেও এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে জনগণের কষ্ট লাঘবে সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নিয়েছে।আড়ও পড়ুন,সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর নিয়ে নতুন তথ্যমন্ত্রী আরও বলেন, জনগণের আস্থা নিয়ে সরকার দায়িত্ব পেয়েছে। জ্বালানি সংকট মোকাবিলায় প্রয়োজন অনুযায়ী বেশি দাম দিয়েও গ্যাস আমদানি করা হয়েছে। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এবং সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।তিনি বলেন, সরকার ইচ্ছাকৃতভাবে কোনো সংকট তৈরি করেনি। জনগণ যেন ভবিষ্যতে জ্বালানি সরবরাহ নিয়ে ভোগান্তিতে না পড়ে, সে জন্য সরকার প্রয়োজনীয় প্রস্তুতি ও বিকল্প উৎস নিশ্চিত করার চেষ্টা করছে।মন্ত্রী আশা প্রকাশ করেন, আগামীতে নতুন কোনো দুর্ঘটনা বা বড় ধরনের আন্তর্জাতিক সংকট তৈরি না হলে দেশে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে।