শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
ব্যাটে ৪৬ রান বল হাতে ৫ উইকেট জ্যাকসের দুর্দান্ত কীর্তি

ব্যাটে ৪৬ রান বল হাতে ৫ উইকেট জ্যাকসের দুর্দান্ত কীর্তি

টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার পর ওয়ানডেতেও জয়ের ধারা ধরে রেখেছে ইংল্যান্ড। চেস্টার-লি-স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়েছে স্বাগতিকরা।মঙ্গলবার টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৮ দশমিক ১ ওভারে ২৬৫ রানে অলআউট হয় ইংল্যান্ড। দলের হয়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন জো রুট ও অধিনায়ক হ্যারি ব্রুক। রুট করেন ৪৪ রান আর ব্রুকের ব্যাট থেকে আসে ৬৭ রান।৪৪ রানের ইনিংস খেলার পথে আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ২৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন জো রুট। তবে ব্রুক ফেরার পর চাপে পড়ে ইংল্যান্ড। একপর্যায়ে ১৮২ রানে ৩ উইকেট থেকে ২১১ রানে ৭ উইকেট হারায় তারা। জস বাটলার করেন ৩১ রান।শেষদিকে দলের হাল ধরেন উইল জ্যাকস। ৪৭ বলে ৫টি চারের সাহায্যে অপরাজিত ৪৬ রান করে ইংল্যান্ডকে ২৬৫ রানের লড়াকু সংগ্রহ এনে দেন তিনি।আড়ও পড়ুন,এটা পুরুষদের খেলা’ বলায় চাকরি হারালেন ফেদেরিকো হিগুয়েইনজবাবে শুরুটা ভালোই করেছিল শ্রীলঙ্কা। ৮৪ রানের মধ্যে মাত্র ২ উইকেট হারায় তারা। কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কানরা। অধিনায়ক কুশল মেন্ডিস ৪২ এবং দুনিথ ভেল্লালাগে ৪৫ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও তা দলকে জয়ের পথে নিতে পারেনি।শ্রীলঙ্কার ব্যাটিং ধসিয়ে দেন উইল জ্যাকস। মাত্র ৭ ওভারে ২২ রান দিয়ে ৫ উইকেট নেন এই অফস্পিনার। ইনিংসের শেষ ওভারেই তিনটি উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কার ইনিংস ১৭৬ রানে থামিয়ে দেন তিনি।ব্যাট হাতে অপরাজিত ৪৬ রানের পর বল হাতে ৫ উইকেট নিয়ে ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন জ্যাকস। ওয়ানডেতে এটি তার প্রথম পাঁচ উইকেট এবং ক্যারিয়ারসেরা বোলিং।এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৪ সেপ্টেম্বর হেডিংলিতে।