শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর নিয়ে নতুন তথ্য

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর নিয়ে নতুন তথ্য

রাজধানীর ইসিবি চত্বরের নিউ গিনি প্রপার্টিজ এলাকায় কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় চাঁদাবাজির অভিযোগকে ‘ঢালাও’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী ঘটনাটি চাঁদাবাজির কারণে নয়। প্রায় ৩৫ কাঠা জমি নিয়ে দুই পক্ষের বিরোধ এবং দখল-বেদখলের ঘটনাকে কেন্দ্র করে সেখানে হামলা ও ভাঙচুর হয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, বিরোধপূর্ণ ওই জমি ক্যান্টনমেন্ট থানার আওতাধীন। প্রাথমিক প্রতিবেদনে একটি বিল্ডার্স প্রতিষ্ঠান নিউ গিনি প্রপার্টিজ এবং একজন অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধের তথ্য পাওয়া গেছে।তিনি জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী অবসরপ্রাপ্ত ওই সামরিক কর্মকর্তার পক্ষে কয়েকজন ব্যক্তি রাতের অন্ধকারে জমি দখলের চেষ্টা করেন। সেখানে গিয়ে তারা বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালান। ওই স্থাপনার মধ্যে সালমান মুক্তাদিরের একটি টিনশেড স্টুডিওও ছিল। সেখানে কনটেন্ট তৈরির কাজ করা হতো। হামলায় স্টুডিওটিও ক্ষতিগ্রস্ত হয়।এর আগে সালমান মুক্তাদির অভিযোগ করেন, তার কাছে চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তার স্টুডিওতে হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে তিনি দাবি করেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ভিডিও ও লাইভে তিনি ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন।আড়ও পড়ুন,মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলায় গ্রেফতার চারতবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সালমান মুক্তাদিরের পক্ষ থেকে চাঁদাবাজির বিষয়ে সুনির্দিষ্ট কোনো মামলা এখনো করা হয়নি। তিনি এক পর্যায়ে বলেছেন তার কাছে কেউ চাঁদা চাননি এবং চাইলে তিনি দেওয়ার কথাও বলেছেন—এমন বক্তব্যের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী চাঁদাবাজির অভিযোগকে সুনির্দিষ্ট নয় বলে মন্তব্য করেন।এদিকে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকেও বলা হয়েছে, প্রাথমিক তদন্তে জমি নিয়ে বিরোধের বিষয়টি সামনে এসেছে এবং চাঁদাবাজির কোনো ঘটনা পাওয়ার কথা তারা জানে না। পুলিশের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা সালমানের স্টুডিওকে লক্ষ্য করে হামলা করেছে—এমন তথ্যও প্রাথমিকভাবে পাওয়া যায়নি।ঘটনার পর ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে গুলির খোসা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং তিনজনকে আটক করা হয়েছে। ঘটনাটি নিয়ে আইনি প্রক্রিয়া চলছে।স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, প্রাথমিক তদন্ত হয়েছে। তবে পুরো ঘটনা পরিষ্কার করতে আরও বিস্তারিত তদন্ত প্রয়োজন। মামলা হলে তদন্তের ভিত্তিতে পরবর্তী অগ্রগতি জানানো হবে।অর্থাৎ, সালমান মুক্তাদিরের পক্ষ থেকে চাঁদাবাজির অভিযোগ থাকলেও পুলিশ ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রাথমিক বক্তব্যে জমি নিয়ে বিরোধ ও দখল-বেদখলের বিষয়টিই সামনে এসেছে। ঘটনার প্রকৃত কারণ এবং কারা হামলার সঙ্গে জড়িত ছিল তা তদন্ত শেষ হলে আরও স্পষ্ট হবে।