তানজিন তিশার জামিন বর্ধিত
প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেছেন অভিনেত্রী তানজিন তিশা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁর জামিন বর্ধিত করার আদেশ দিয়েছেন।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে আত্মসমর্পণ করে জামিন বর্ধিতের আবেদন করেন তানজিন তিশা। পরে আদালত তাঁর আবেদন মঞ্জুর করেন। ২৮ হাজার ৮০০ টাকা দামের একটি শাড়িকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে মামলাটি করা হয়।আদালত থেকে বের হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিশা। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত বিভিন্ন স্টোরি ও পোস্ট করেন। ভক্ত ও সহকর্মীদের ভালোবাসা থেকে পাওয়া উপহারও অনেক সময় গ্রহণ করেন। তেমনই একটি শাড়ির উপহার গ্রহণ করাকে কেন্দ্র করে তিনি মামলার মুখে পড়েছেন বলে জানান। আড়ও পড়ুন,ভিএমএ ইতিহাসে নতুন রেকর্ড টেলর সুইফটের, ছাড়ালেন বিয়ন্সেকেতিশা বলেন, পরিচিত এক বড় বোনের মাধ্যমে তিনি শাড়িটি উপহার হিসেবে গ্রহণ করেছিলেন। তাঁদের মধ্যে ভালো সম্পর্ক ছিল। শাড়িটি পরা অবস্থায় ছবি দেওয়ার অনুরোধ করা হলেও ‘সোলজার’ সিনেমার শুটিংয়ের প্রস্তুতি ও ব্যস্ততার কারণে তিনি সময়মতো ছবি দিতে পারেননি।তাঁর ভাষ্য, ছবি দেওয়ার কথা জানালেও এর মধ্যে হঠাৎ তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে সংবাদ প্রকাশিত হয়। এমনকি শাড়িটির মূল্য নিয়েও বিভিন্নভাবে তথ্য প্রকাশ করা হয়েছে বলে দাবি করেন তিনি।তিশা বলেন, ‘এর পেছনে কে বা কারা আছে, আমি জানতেই চাই না। তারা প্রতারণার অভিযোগ আনার আগে আমাকে বলতে পারত। আমি চাই, আইন আমাকে একটা ন্যায়বিচার দিক। আইনের প্রতি আমার সম্মান আছে, বিশ্বাস আছে।’