মেসির বিদায়ী ম্যাচ দেখতে গ্যালারিতে থাকবেন দি মারিয়া
লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবলের শেষ ম্যাচটি গ্যালারিতে বসে কাছ থেকে দেখতে চান দীর্ঘদিনের সতীর্থ আনহেল দি মারিয়া।আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামার কথা মেসির। বিশেষ সেই মুহূর্তের সাক্ষী হতে গ্যালারিতে থাকার পরিকল্পনা করেছেন দি মারিয়া।ক্লাউসুরা টুর্নামেন্টে আরজেন্তিনোস জুনিয়র্সের বিপক্ষে রোসারিও সেন্ত্রালের জয়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দি মারিয়া। তিনি জানান, ৫ অক্টোবর ব্যানফিল্ডের বিপক্ষে রেসিং ক্লাবের ম্যাচের পর বুয়েনস আইরেসে থেকে যেতে পারেন তিনি। সেখান থেকেই পরদিন মেসির বিদায়ী ম্যাচ দেখতে মনুমেন্তাল স্টেডিয়ামে যাবেন।দি মারিয়া বলেন, মেসির শেষ ম্যাচে তাকে গ্যালারিতে থাকতেই হবে। তার ভাষ্য, ৫ তারিখে ম্যাচ থাকায় সেখানেই থেকে যাওয়ার পরিকল্পনা রয়েছে এবং পরদিন নিশ্চিতভাবেই তিনি মেসির ম্যাচ দেখতে যাবেন।মেসির বিদায়ের পর আর্জেন্টিনা দলকে কঠিন এক বাস্তবতার মুখোমুখি হতে হবে বলেও মনে করেন দি মারিয়া। এত বছর জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া মেসির অনুপস্থিতি পূরণ করা সহজ হবে না বলে মন্তব্য করেন তিনি।আড়ও পড়ুন,এশিয়ান গেমসে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে বাংলাদেশের জয়দি মারিয়ার মতে, আর্জেন্টিনা ও আর্জেন্টিনার মানুষের পাশাপাশি পুরো বিশ্বকে মেসি এত বছর যা দিয়েছেন, তার পর তাকে ছাড়া দল কল্পনা করাই কঠিন। তবে বিদায়ী দিনটি সবাই মিলে উপভোগ করতে চান তিনি।মেসির সঙ্গে তার শেষ ম্যাচে দীর্ঘদিনের সতীর্থ রদ্রিগো দে পল, নিকোলাস ওতামেন্দি ও জিওভানি লো সেলসোকে দেখা যেতে পারে।এ ছাড়া ২০২২ সালের কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্যদেরও পরিবারসহ মনুমেন্তালের গ্যালারিতে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন।