শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
গাজী নজরুলের আসনে বিকল্প মুখ খুঁজছে জামায়াত

গাজী নজরুলের আসনে বিকল্প মুখ খুঁজছে জামায়াত

সাতক্ষীরা-৪, শ্যামনগর সংসদীয় আসন।গাজী নজরুল ইসলামকে ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক পরিস্থিতির পর এবার বিকল্প নেতৃত্বের প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী।দলীয় সূত্রের দাবি, সম্ভাব্য উপনির্বাচনে মাওলানা আবদুর রহমানকে সামনে রাখা হয়েছে। পেশায় শিক্ষক আবদুর রহমান বর্তমানে জামায়াতের শ্যামনগর উপজেলা শাখার আমির।দলের পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে তাঁকে প্রস্তুতি নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এরপর এলাকায় গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রমও বাড়িয়েছেন তিনি।তবে শুধু আবদুর রহমান নন, এই আসনে জামায়াতের সাতক্ষীরা জেলা আমির শহীদুল ইসলাম মুকুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা খলিলুর রহমান মাদানির নামও দলীয় পর্যায়ে আলোচনায় রয়েছে।জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মো. ইজ্জত উল্লাহ জানিয়েছেন, নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করার পরই আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হবে।আড়ও পড়ুন,জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার করতে হবে: নাহিদএদিকে গাজী নজরুল ইসলামকে নিয়ে গত জুলাইয়ে দলীয় তদন্ত শুরু করে জামায়াতে ইসলামী। পরে তাঁকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠিও দেয় দলটি।এর মধ্যে তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগমের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। ওই মামলায় গাজী নজরুল ইসলাম বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।তবে এখনো সাতক্ষীরা-৪ আসন শূন্য ঘোষণা করা হয়নি।সর্বশেষ জাতীয় নির্বাচনে সাতক্ষীরা-৪ আসনে গাজী নজরুল ইসলাম ১ লাখ ৬ হাজার ৯১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. মনিরুজ্জামান পেয়েছিলেন ৮৫ হাজার ৪২৬ ভোট।এখন আসনটি শূন্য হলে জামায়াত কাকে প্রার্থী করে, সেদিকেই নজর স্থানীয় রাজনৈতিক মহলের।