ইরানি নাবিকদের উদ্ধার
শ্রীলঙ্কার দক্ষিণ-পূর্ব উপকূলের নিকটবর্তী আন্তর্জাতিক জলসীমায় অসুস্থ হয়ে পড়া ৪০ জন ইরানি নাবিককে সফলভাবে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে দেশটির কর্তৃপক্ষ। পরবর্তীতে গত শনিবার রাতে তাঁদের বিশেষ বিমানে করে নিরাপদে ইরানে ফেরত পাঠানো হয়। শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র থুশারা রদ্রিগো বিবিসি সিনহালাকে এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, কলম্বোয় অবস্থিত ইরানি দূতাবাসের উদ্যোগে এবং স্থানীয় শিপিং কোম্পানির সহায়তায় এই উদ্ধার ও চিকিৎসার পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। মার্কিন নৌ অবরোধ ও মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক জলসীমায় ইরানি জাহাজগুলো আটকা পড়ায় নাবিকদের মধ্যে এই সংকট তৈরি হয়েছিল।আরও পড়ুন,ট্রাম্পের জনপ্রিয়তায় ধ্বসজরুরি সাহায্য চেয়ে আবেদন পাওয়ার পর মানবিক বিবেচনা ও আন্তর্জাতিক সামুদ্রিক আইন মেনে শ্রীলঙ্কা এই উদ্ধারকাজ পরিচালনা করে। তবে শ্রীলঙ্কা এই সংঘাতে নিজেদের কঠোরভাবে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার কথা স্পষ্ট করেছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিপদসংকেত পেলেই সাড়া দেওয়া আন্তর্জাতিক প্রথা এবং মানবতা রক্ষার্থে জরুরি চিকিৎসাসেবা প্রদান করা তাদের বাধ্যবাধকতা। এর আগে গত মার্চেও মার্কিন হামলায় ডুবে যাওয়া ইরানি জাহাজ ‘আইআরআইএস ডেনা’র বেঁচে যাওয়া নাবিকদের শ্রীলঙ্কা চিকিৎসা দিয়েছিল। তবে সম্প্রতি উপকূলের কাছে আটকে থাকা ১৯টি ইরানি জাহাজে খাদ্য ও জ্বালানির সংকট দেখা দিলেও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে তাৎক্ষণিকভাবে সেখানে কোনো সহায়তা পাঠানো হয়নি বলে জানিয়েছে লঙ্কান কর্তৃপক্ষ।