আগামী ২ অক্টোবর মুক্তি পাচ্ছে আবার হঠাৎ বৃষ্টি
বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় যৌথ প্রযোজনার সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’। ১৯৯৮ সালে মুক্তির পর ফেরদৌস ও ভারতের অভিনেত্রী প্রিয়াঙ্কা ত্রিবেদীর অভিনয়ে ছবিটি দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।বাসু চ্যাটার্জি পরিচালিত সেই কালজয়ী প্রেমের গল্প এবার প্রায় ২৮ বছর পর নতুন আঙ্গিকে ফিরছে বড় পর্দায়। নতুন সিনেমার নাম ‘আবার হঠাৎ বৃষ্টি’। সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান।ইতোমধ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের নীতিগত অনুমোদন পেয়েছে। আগামী ২ অক্টোবর সারা দেশের প্রেক্ষাগৃহে আনুষ্ঠানিকভাবে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।মূল ‘হঠাৎ বৃষ্টি’তে ফেরদৌস ও প্রিয়াঙ্কা ত্রিবেদীর জুটি দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। নতুন সিনেমায় সেই পরিচিত গল্পের চরিত্রগুলোতে দেখা যাবে নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের।ফেরদৌসের অভিনীত চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেতা আরিয়ান সারোয়ার। আর প্রিয়াঙ্কা ত্রিবেদীর আলোচিত চরিত্রে দেখা যাবে নতুন মুখ রাদিফা নারমিনকে।পুরোনো সিনেমার জনপ্রিয়তা এবং নতুন সময়ের দর্শকদের রুচির মধ্যে সমন্বয় করেই সিনেমাটি নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক কামরুজ্জামান। আড়ও পড়ুন,মারা গেলেন হলিউড অভিনেতা জেমস স্লোয়েনতাঁর মতে, নতুন প্রজন্মের দর্শকদের উপযোগী করে গল্প ও নির্মাণশৈলীতে পরিবর্তন আনা হয়েছে।শুধু নতুন জুটি নয়, সিনেমাটিতে যুক্ত হয়েছেন দেশের বেশ কয়েকজন অভিজ্ঞ ও পরিচিত অভিনয়শিল্পী। গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান ও ঝুনা চৌধুরী।১৯৯৮ সালের ‘হঠাৎ বৃষ্টি’ নির্মিত হয়েছিল বাংলাদেশের আশীর্বাদ চলচ্চিত্র ও ভারতের গ্রামকো ফিল্মসের যৌথ প্রযোজনায়। ছবিটি সে সময় বাণিজ্যিক ও শৈল্পিক—দুই দিক থেকেই সাফল্য পেয়েছিল।এবার নতুন নির্মাণে আশীর্বাদ চলচ্চিত্রের সঙ্গে যৌথভাবে যুক্ত হয়েছে ইমপ্রেস টেলিফিল্ম। ফলে পুরোনো জনপ্রিয় সিনেমার নতুন সংস্করণ নিয়ে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ।তবে পুরোনো ছবির জনপ্রিয় চরিত্র ও আবেগকে নতুন প্রজন্মের অভিনয়শিল্পীরা কতটা নতুনভাবে তুলে ধরতে পারেন, সেটিই এখন দেখার বিষয়। আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকের প্রতিক্রিয়াতেই মিলবে সেই উত্তর।