শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
পাহাড়ি অঞ্চলে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান

পাহাড়ি অঞ্চলে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান

তিনি বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে একজন শিক্ষার্থী ঢাকার শহর থেকে হোক কিংবা বান্দরবান, রাঙামাটি বা খাগড়াছড়ির প্রত্যন্ত পাহাড়ি এলাকা থেকে হোক—যোগ্যতা থাকলে তার সামনে সমান সুযোগ থাকবে।’পাহাড়ের নারীদের দীর্ঘদিনের পানি সংগ্রহের কষ্ট লাঘবে প্রত্যন্ত এলাকায় সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে পাহাড়ি অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বজায় রেখে আধুনিক পর্যটনশিল্প গড়ে তোলার আহ্বান জানান তিনি। এর মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব বলেও উল্লেখ করেন।আড়ও পড়ুন,সারের কৃত্রিম সংকট নিয়ে রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রতিমন্ত্রীর অভিযোগপ্রত্যন্ত পাহাড়ি এলাকায় সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর পাশাপাশি ভূমিধস ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি না করে টেকসই উন্নয়ন প্রকল্প গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।সভায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান সভাপতিত্ব করেন। এতে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী সাচিং প্রু এমপিসহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, তিন পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।