শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
৫ কোটি টাকা থেকে ২ কোটি দেন, সব সই করে দেব’—পিডিবির প্রকৌশলীর ভিডিও ভাইরাল

৫ কোটি টাকা থেকে ২ কোটি দেন, সব সই করে দেব’—পিডিবির প্রকৌশলীর ভিডিও ভাইরাল

‘আমি দুই কোটি টাকার নিচে নেব না। ৫ কোটি টাকা থেকে আমাকে ২ কোটি টাকা দেন, আমি সব সই করে দেবো’—এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বক্তব্য দেওয়া ব্যক্তিকে লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিন বলে দাবি করা হচ্ছে।রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ভিডিওটি ঠিক কবে ও কোথায় ধারণ করা হয়েছে, এর পূর্ণ প্রেক্ষাপট কী এবং ভিডিওতে থাকা বক্তব্যের সঙ্গে কোনো বাস্তব লেনদেনের সম্পর্ক আছে কি না—এসব বিষয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ভিডিওটি সম্পাদিত কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।ভিডিওর একটি অংশে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘এসি স্যার রাজি হয়ে গেছে কোনো একটা কারণে, আমি দুই কোটি টাকা থেকে নড়ব না। ৬ কোটি টাকা তিন গুণ না, আমি দুই কোটি টাকার কমে নড়ব না। চেয়ারম্যানের কাছে যেতে হলে যাবো। দেখি চেয়ারম্যান কী কয়।’এরপর তাকে বলতে শোনা যায়, ‘একটা বিলের জন্য যদি ২ কোটি টাকা নিই, তাহলে চেয়ারম্যান কি আমার বিরুদ্ধে যাবে? আমাকে জায়গামতো পোস্টিং দেবে।’আড়ও পড়ুন,আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বানভিডিওর আরেক অংশে ওই ব্যক্তিকে একটি কাজের ব্যয় ও মালামাল নিয়ে কথা বলতে শোনা যায়। তিনি বলেন, ‘৩ লাখ টাকার ওয়ার্কে মালামাল লাগে ৩০ লাখ টাকা।’ এরপর ৫ কোটি টাকার মালামাল আত্মসাতের প্রসঙ্গও তার বক্তব্যে আসে। একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, ‘৫ কোটি টাকা থেকে আমাকে ২ কোটি টাকা দেন, আমি সব সই করে দেবো।’ভিডিওটির অন্য একটি অংশে কয়েকজন ব্যক্তির কাছ থেকে ওই ব্যক্তিকে নগদ টাকা নিতে দেখা যায়। তবে সেখানে থাকা ব্যক্তিদের মুখ স্পষ্টভাবে দেখা যায়নি এবং তাদের পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি।এ সময় অর্থের অঙ্ক নিয়ে কথোপকথনের একটি অংশও রয়েছে ভিডিওতে। একজনকে বলতে শোনা যায়, ‘এখানে ৩৫ স্যার।’ জবাবে ওই ব্যক্তি বলেন, ‘এক লাখ ৩৫।’ তখন অপর ব্যক্তি বলেন, ‘আগে দিয়েছি এক লাখ স্যার।’