শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
হরমুজ প্রণালী খুলতে যুক্তরাষ্ট্রকে সাত দিনের পরিকল্পনা ইরানের

হরমুজ প্রণালী খুলতে যুক্তরাষ্ট্রকে সাত দিনের পরিকল্পনা ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা ওয়াশিংটনের কাছে প্রস্তাব করেছে তেহরান।শুক্রবার জাতিসংঘে দেওয়া বক্তব্যে আরাকচি বলেন, কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে সাত দিনের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা দিয়েছে ইরান। প্রয়োজনীয় শর্ত পূরণ হলে হরমুজ প্রণালী খুলে দিয়ে সাত দিনের মধ্যে স্বাভাবিক নৌ চলাচল পুনরায় চালু করা সম্ভব বলে জানান তিনি।এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেন আরাকচি। ওই বৈঠকের আগে যুদ্ধ বন্ধ এবং গুরুত্বপূর্ণ এই জ্বালানি পরিবহন পথ পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের শর্তগুলো তুলে ধরা হয়।আরাকচি বলেন, এখন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের হাতে। চাপ হুমকি বা ভয় দেখিয়ে ইরানকে কোনো সিদ্ধান্তে বাধ্য করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী সমঝোতায় পৌঁছানো এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র আন্তরিক হলে প্রয়োজনীয় প্রস্তুতি ইরানের রয়েছে।বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রস্তাবে মধ্যপ্রাচ্যে সাত দিনের জন্য সামরিক সংঘাত বন্ধের বিষয়টি রয়েছে। এর আওতায় লেবাননকেও রাখা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।প্রস্তাবিত শর্তগুলোর মধ্যে বিদেশে আটকে থাকা অন্তত ১২ বিলিয়ন ডলার মূল্যের ইরানি সম্পদ ছাড় করা এবং ইরানের তেল খাতের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি রয়েছে। আড়ও পড়ুন,নাগাল্যান্ডে সন্দেহভাজন অবৈধ মদ পান করে ১৯ জনের মৃত্যুপাশাপাশি ইরানের বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধ বন্ধের দাবিও করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।পরিকল্পনা অনুযায়ী যুদ্ধবিরতির সপ্তম দিনে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার কথা রয়েছে।এদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ডসের মুখপাত্র হোসেইন মোহেবি জানিয়েছেন, ইয়েমেনে চলমান সংঘাতের অবসানও ইরানের দাবিগুলোর মধ্যে রয়েছে।এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার লক্ষ্য নিয়ে একটি সমঝোতা স্মারক হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে পরে সেই সমঝোতা ভেঙে যায়।হরমুজ প্রণালী বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথগুলোর একটি। এই পথকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়ছে।ইরানের দাবি হরমুজ প্রণালী দিয়ে চলাচলের ক্ষেত্রে নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিষয়টি বিবেচনায় রাখতে হবে। অন্যদিকে প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ ও পাল্টাপাল্টি সামরিক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।