শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
ফুটবল ছেড়ে NFL-এ ‘কিকার’ হতে চান হ্যারি কেইন

ফুটবল ছেড়ে NFL-এ ‘কিকার’ হতে চান হ্যারি কেইন

ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার হ্যারি কেইনের মনে ভবিষ্যতে নতুন ধরনের ফুটবল খেলার ইচ্ছা জেগেছে। প্রথাগত ফুটবল ক্যারিয়ারের শেষ দিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগে (NFL) ‘কিকার’ হিসেবে খেলার কথা ভাবছেন ৩৩ বছর বয়সী এই তারকা। ইংল্যান্ডের অনুশীলন ক্যাম্পে সাংবাদিকদের নিজের এই ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।কেইনের সবচেয়ে পছন্দের খেলা অবশ্য আমেরিকান ফুটবল নয়, গলফ। তবে অবসরের পর গলফ খেলার চেয়ে NFL-এ খেলার পরিকল্পনাকেই তাঁর কাছে বেশি বাস্তবসম্মত মনে হচ্ছে। তাঁর মতে, আগামী পাঁচ-ছয় বছরে ফুটবল ক্যারিয়ার কোন দিকে যায়, তার ওপর ভবিষ্যৎ পরিকল্পনা নির্ভর করবে।আড়ও পড়ুন,ব্যাটে ৪৬ রান বল হাতে ৫ উইকেট জ্যাকসের দুর্দান্ত কীর্তিNFL-এ ‘কিকার’ হিসেবে খেলার ক্ষেত্রে নিজের ফুটবল ক্যারিয়ারকেই বড় সুবিধা হিসেবে দেখছেন কেইন। বিশেষ করে পেনাল্টি নেওয়ার দীর্ঘ অভিজ্ঞতা তাঁকে আমেরিকান ফুটবলের কিকিংয়ে সহায়তা করতে পারে বলে মনে করেন তিনি। তবে বিষয়টিকে সহজভাবে দেখছেন না। সত্যিই NFL-এ যেতে চাইলে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত কঠোর অনুশীলনের প্রস্তুতি নেওয়ার কথাও জানিয়েছেন।